HomeScrollগাওস্কর-সহবাগরাও পারেননি, ভারতীয় ওপেনারদের মধ্যে বিরল নজির রাহুলের
KL Rahul Creates History

গাওস্কর-সহবাগরাও পারেননি, ভারতীয় ওপেনারদের মধ্যে বিরল নজির রাহুলের

চার SENA দেশেই টেস্ট শতরান, ভারতীয় ওপেনার হিসেবে ইতিহাস গড়লেন লোকেশ

ওয়েব ডেস্ক : গাওস্কর থেকে বীরেন্দ্র সহবাগ, ভারতীয় ক্রিকেটের একাধিক কিংবদন্তি ওপেনার রয়েছেন এই তালিকায়। কিন্তু যা পারেননি তাঁরাও, সেটাই করে দেখালেন লোকেশ রাহুল (KL Rahul)। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে টেস্ট শতরান করে বিরল ইতিহাস গড়লেন ভারতীয় এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—চারটি SENA দেশেই ওপেনার হিসেবে টেস্ট শতরান করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এই নজির গড়া প্রথম ভারতীয় ওপেনার রাহুল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে ২০৭ বলে শতরান পূর্ণ করেন ৩৪ বছর বয়সি রাহুল। এটি তাঁর টেস্ট কেরিয়ারের ১৩তম শতরান। সব মিলিয়ে চার SENA দেশে টেস্ট শতরান করা অষ্টম এশীয় ব্যাটার হলেন তিনি। ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব রয়েছে পঞ্চম স্থানে থাকা রাহুলের।

আরও খবর :  বৃষ্টিতে ফাইনাল ভেস্তে যাওয়ার পর পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা, প্রতিবাদে পুরস্কার বিতরণী বয়কট ভারতের

রাহুলের কৃতিত্ব এখানেই শেষ নয়। নিউজিল্যান্ডে নিজের প্রথম টেস্ট ইনিংসেই শতরান করলেন তিনি। ৫০ বছর আগে ১৯৭৬ সালে ভারতের নিউজিল্যান্ড সফরে এই নজির গড়েছিলেন সুনীল গাভাসকর ও সুরিন্দর অমরনাথ। তাঁদের পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন রাহুল। ম্যাচের তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৪৮৬। রাহুল তখন ২৯০ বলে ১৩৬ রান করেছেন। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার ও দুটি ছয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News