HomeBig newsঅভিষেকের দেখানো ভিডিও ঘিরে নতুন বিতর্ক, এআই দিয়ে তৈরির অভিযোগে সাংসদের বিরুদ্ধে...
Abhishek Banerjee

অভিষেকের দেখানো ভিডিও ঘিরে নতুন বিতর্ক, এআই দিয়ে তৈরির অভিযোগে সাংসদের বিরুদ্ধে এফআইআর

বিকেলে সাংবাদিক বৈঠকে পুলিশের বিরুদ্ধে একাধিক ভিডিও প্রকাশ, সন্ধ্যাতেই পালটা আইনি পদক্ষেপ পুলিশের

ওয়েব ডেস্ক : পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক বৈঠকে একাধিক ভিডিও প্রকাশ করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কয়েক ঘণ্টার মধ্যেই সেই ভিডিওগুলির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। ভিডিওগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে অভিযোগ পুলিশের। শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

দিল্লিতে সাংবাদিক বৈঠকে অভিষেকের দাবি ছিল, ঋতব্রত শিবিরের তৈরি হলফনামা আসলে ভুয়ো। বিধায়কদের দিয়ে জোর করে হলফনামায় সই করানো হয়েছে। তাঁর অভিযোগ, থানায় বসিয়ে পুলিশের নজরদারিতে এই কাজ করানো হয়েছিল। ওই নথিতে থাকা স্বাক্ষরের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিজের বক্তব্যের সমর্থনে কয়েকটি থানার ভিতরের ভিডিও দেখান সাংসদ। সেখানে পুলিশ আধিকারিকদের ফোনে কথা বলতে এবং বিভিন্ন নির্দেশ দিতে দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।

আরও খবর :  সংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের তৎপরতা, জরুরি তলবে দিল্লি যাচ্ছেন মমতা

তবে অভিষেকের প্রকাশ করা ফুটেজ নিয়েই এবার পালটা প্রশ্ন তুলেছে পুলিশ। তাদের অভিযোগ, ভিডিওগুলি আসল নয়, এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। থানার ভিতরের দৃশ্য কীভাবে বাইরে এল, সেই প্রশ্নও তুলেছে পুলিশ। ভিডিওগুলি সাংসদের হাতে পৌঁছল কীভাবে, তা নিয়েও তদন্তের দাবি উঠেছে। পুলিশের বক্তব্য, এই ফুটেজ সংগ্রহের ক্ষেত্রে বেআইনি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকতে পারে।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ভিডিওগুলির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তাঁর দাবি ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ফুটেজ তৈরি করা হয়েছে। সেই সঙ্গে আইনি পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। এবার পুলিশের তরফে এফআইআর দায়ের হওয়ায় অভিষেকের সাংবাদিক বৈঠক ঘিরে রাজনৈতিক ও আইনি বিতর্ক আরও জোরালো হল।

[youtube-feed feed=1]
Read More

Latest News