HomeScrollপাক ওয়েব সিরিজ নিয়ে জলঘোলা, নেটফ্লিক্স-কে বার্তা দিল কেন্দ্র
Netflix

পাক ওয়েব সিরিজ নিয়ে জলঘোলা, নেটফ্লিক্স-কে বার্তা দিল কেন্দ্র

পাকিস্তানের বিনোদন মূলক কনটেন্ট নেটফ্লিক্স-এ যাতে দেখতে না পাওয়া যায়, সে ব্যাপারে একটি নির্দেশিকা দেয় কেন্দ্র

ওয়েব ডেস্ক : পাকিস্তানের ওয়ের সিরিজ নিয়ে বিতর্কের মাঝেই আসরে কেন্দ্র। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)-কে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বার্তা। নেটফ্লিক্স-কে নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলতে নির্দেশ।

পাকিস্তানের বিনোদন মূলক কনটেন্ট নেটফ্লিক্স-এ যাতে দেখতে না পাওয়া যায়, সে ব্যাপারে একটি নির্দেশিকা দেয় কেন্দ্র। গত বছরের ৮মে ওই নির্দেশিকা পাঠায় কেন্দ্র। যার উত্তরে জুন মাসে ওটিটি প্ল্যাটফর্ম জানায়, পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েব সিরিজ ভারতে নেটফ্লিক্স-এর দর্শকেরা দেখতে পাবেন না।

৪ ডিসেম্বর নেটফ্লিক্স-এ পাকিস্তানের ওয়েব সিরিজ ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেত লো’ মুক্তি পাচ্ছে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সিনেমা কর্মী সংগঠন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে। পাক ওয়েব সিরিজ যাতে ভারতে দেখতে না পাওয়া যায়, তা নিয়ে দাবি পেশ করেছে। তার পরেই আসরে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

[youtube-feed feed=1]
Read More

Latest News