HomeScrollওয়েলিংটন টেস্ট ড্রয়ের পর ভারতের হাল কী? WTC পয়েন্ট তালিকায় কোন স্থানে...
India-NZ Wellington Test Ends in Draw

ওয়েলিংটন টেস্ট ড্রয়ের পর ভারতের হাল কী? WTC পয়েন্ট তালিকায় কোন স্থানে টিম ইন্ডিয়া?

শেষ দিনে আট উইকেটের লক্ষ্য পূরণে ব্যর্থ ভারত, পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানেই রইল টিম ইন্ডিয়া

ওয়েব ডেস্ক : জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ছিল মাত্র আটটি উইকেট। কিন্তু ওয়েলিংটন টেস্টে সেই লক্ষ্য পূরণ করতে পারল না ভারত (India)। নিউজিল্যান্ডের (Newzeland) বিরুদ্ধে প্রথম টেস্ট শেষ পর্যন্ত ড্র হল। শেষ দিনে তিনটি উইকেট তুলে কিউয়িদের চাপে ফেললেও ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের প্রতিরোধ ভাঙতে পারেনি ভারতীয় বোলিং। তাঁদের ব্যাটে ভর করেই ম্যাচ বাঁচিয়ে নেয় নিউজিল্যান্ড।

শেষ দিনের খেলা শুরু হয়েছিল ১১৯ রানে ২ উইকেট হারিয়ে। ভারতের প্রথম ইনিংসের তুলনায় তখনও ২৩৩ রানে পিছিয়ে ছিল কিউয়িরা। সকালে দেবন কনওয়ে ৬৫ এবং রাচিন রবীন্দ্র ৩৭ রান করে সাজঘরে ফেরেন। তাঁদের ফিরিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান ওয়াশিংটন সুন্দর ও প্রসিদ্ধ কৃষ্ণ। পরে টম ব্লান্ডেলকে ১৫ রানে আউট করেন অংশুল কাম্বোজ। দ্বিতীয় সেশনে একটিমাত্র উইকেট পেলেও শেষ পর্যন্ত আর চাপ বাড়াতে পারেনি ভারত।

আরও খবর :  দোহায় ভারতের সামনে কঠিন পরীক্ষা, জিততে হলে করতে হবে ৩১৪ রান

এরপর প্রতিরোধ গড়ে তোলেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। দীর্ঘক্ষণ ক্রিজে থেকে ভারতীয় বোলারদের উইকেট পাওয়ার সুযোগ আটকে দেন তাঁরা। মিচেল ১৮৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ফিলিপস ১২৬ বলে অপরাজিত ২৬ রান করেন। দু’জনে মিলে ২৫৯ বল খেলে ম্যাচ ড্র নিশ্চিত করেন। ১২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩৬৮ রানে অলআউট করার পর ভারত ৭০২ রানে ৯ উইকেটে ইনিংস ঘোষণা করেছিল।

এই ড্রয়ের প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকায়। দীর্ঘদিন পর প্রথম দুইয়ের বাইরে চলে গিয়েছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ কমে ৭২.২২ থেকে ৬৬.৬৭ হয়েছে। ফলে তৃতীয় স্থানে নেমে গিয়েছে টম ল্যাথামের দল। ৬৯.২৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ৭৫ শতাংশ নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের পয়েন্ট শতাংশও ৫১.৫২ থেকে কমে ৫০ হয়েছে। তবে চতুর্থ স্থানেই রয়েছে টিম ইন্ডিয়া। তালিকায় বাংলাদেশের স্থান পঞ্চম, ইংল্যান্ড ষষ্ঠ, ওয়েস্ট ইন্ডিজ সপ্তম, শ্রীলঙ্কা অষ্টম এবং পাকিস্তান নবম।

[youtube-feed feed=1]
Read More

Latest News