HomeBig newsশীতের পথে ফের বাধা ঘূর্ণাবর্ত! তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, কবে ফিরবে জাঁকিয়ে ঠান্ডা?
Kolkata Weather Update

শীতের পথে ফের বাধা ঘূর্ণাবর্ত! তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, কবে ফিরবে জাঁকিয়ে ঠান্ডা?

নভেম্বরের শেষেও শীতের অপেক্ষা! ঘূর্ণাবর্তের প্রভাবে বাড়তে পারে তাপমাত্রা, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মিলতে পারে স্বস্তি

ওয়েব ডেস্ক : শীতের (Winter) আমেজ কি তবে আবারও উধাও হতে চলেছে? বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (Weather) ফের পরিবর্তনের ইঙ্গিত। রবিবার থেকেই ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। ফলে নভেম্বরের শেষলগ্নে হালকা ঠান্ডার যে অনুভূতি তৈরি হয়েছিল, তাতে সাময়িক ছেদ পড়ার আশঙ্কা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সংলগ্ন এলাকায় রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। অনুকূল পরিস্থিতি পেলে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এই নিম্নচাপ। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম ‘কানি’। প্রাথমিকভাবে সেটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে এগোতে পারে বলে অনুমান।

আরও খবর :  রবিবার ব্লু লাইনে ভাঙাপথে মেট্রো, ৯ ঘণ্টা বন্ধ শহিদ ক্ষুদিরাম-টালিগঞ্জ পরিষেবা

এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাব পড়তে পারে রাজ্যের তাপমাত্রায়। বিশেষ করে দক্ষিণবঙ্গে রাতের ঠান্ডা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আপাতত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আগামী কয়েকদিনে পারদ আরও কিছুটা চড়তে পারে। ফলে শীতের পোশাক আলমারি থেকে বের করার অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। উত্তরবঙ্গে অবশ্য আপাতত ঠান্ডার পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। পাশাপাশি কয়েকটি এলাকায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। উল্লেখযোগ্য বিষয়, ঘূর্ণাবর্ত ও সম্ভাব্য নিম্নচাপের প্রভাব থাকলেও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে শীতের অপেক্ষা বাড়লেও বৃষ্টির আশঙ্কা এখনই নেই।

[youtube-feed feed=1]
Read More

Latest News