HomeBig newsনেটফ্লিক্সে পাকিস্তানের ওয়েব সিরিজ ভারতে হইচই, প্রধানমন্ত্রীকে চিঠি
Netflix

নেটফ্লিক্সে পাকিস্তানের ওয়েব সিরিজ ভারতে হইচই, প্রধানমন্ত্রীকে চিঠি

৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে পাকিস্তানি সিরিজটির। ভারতে সম্প্রচার বন্ধের দাবিতে সরব অল ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

ওয়েব ডেস্ক : ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেত লো’ পাকিস্তানের ওয়েব সিরিজ ঘিরে ভারতে তুমুল বিতর্ক। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ এই পাক ওয়েব সিরিজ ৪ ডিসেম্বর মুক্তি পাবে। কিন্তু ভারতে ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেত লো’ যাতে মুক্তি না পায়, সে ব্যাপারে সোচ্চার হয়েছে ‘সারা ভারত সিনেমা কর্মী সংগঠন’ AICWA সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে।

সংগঠনটির দাবি এই ওয়ের সিরিজ ভারতে দেখতে পাওয়া গেলে তা ভারতের কূটনৈতিক অবস্থানের জন্য ঠিক হবে না। পাকিস্তানের বিনোদনমূলক অনুষ্ঠান ভারত নিষিদ্ধ করে অপারেশন সিঁদুর-এর সময়। AICWA-এর দাবি ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেত লো’ ভারতে মুক্তি পেলে জঙ্গি হানায় নিহত পরিবারের আবেগে আঘাত লাগবে।

আরও খবর : ‘প্রাইম টাইমে চালাতেই হবে বামাক্ষ্যাপা’, হল মালিকদের কড়া বার্তা শুভেন্দুর! বৈঠকের পর কী সিদ্ধান্ত?

‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেত লো’ নিয়ে সমাজমাধ্যমেও তোলপাড় পড়ে গিয়েছে। ভারতে মুক্তি পেলেও ওয়েব সিরিজ বয়কটের ডাক দিয়েছেন কেউ কেউ।

[youtube-feed feed=1]
Read More

Latest News