HomeScrollযুক্তির চেয়ে বিনোদনই আসল, ‘কিং’ নিয়ে মুখ খুললেন শাহরুখ খান
Shah Rukh Khan

যুক্তির চেয়ে বিনোদনই আসল, ‘কিং’ নিয়ে মুখ খুললেন শাহরুখ খান

অ্যাকশন, নাটকীয়তা ও তারকাখচিত কাস্টে ভরপুর সিদ্ধার্থ আনন্দের ছবি, ‘কিং’-এ অভিনয়ে রাজি হওয়ার কারণও জানালেন বলিউড বাদশা

ওয়েব ডেস্ক : আসন্ন ছবি ‘কিং’ (King) নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ছবিটিকে পুরোপুরি বাণিজ্যিক বিনোদনের ছবি বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর কথায়, ছবিতে থাকবে প্রচুর অ্যাকশন ও নাটকীয়তা। গল্পের কিছু অংশে যুক্তির সঙ্গে বাস্তবতার মিল না-ও থাকতে পারে। তবে দর্শকদের কাছে মূল বিষয় হবে বিনোদন।

সম্প্রতি মেটার ‘হাউস অফ ইনস্টাগ্রাম’ অনুষ্ঠানে ছবির দ্বিতীয় গান ‘ড্যাডি কুল’-এর নতুন সংস্করণ প্রকাশ করেন শাহরুখ। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন পরিচালক করণ জোহর এবং কয়েক জন কনটেন্ট নির্মাতা। সেখানেই ‘কিং’ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, পরিবারের সঙ্গে বসে উপভোগ করার মতো ছবি তৈরি করাই তাঁদের লক্ষ্য। ছবিতে একাধিক তারকা রয়েছেন। তাঁদের নাম গুনতে শুরু করলে তালিকা অনেক দীর্ঘ হবে বলেও মজা করেন তিনি।

আরও খবর :  বিতর্কের জেরে ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজ, সিদ্ধান্ত নেটফ্লিক্সের

‘কিং’-এ অভিনয় করতে রাজি হওয়ার কারণও জানিয়েছেন শাহরুখ। তাঁর কথায়, চলচ্চিত্রজগতে পা রাখার সময় নিজেকে খুব সুদর্শন বলে মনে করতেন না তিনি। সেই সময় নায়ক হওয়ার প্রস্তাবকে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। সাধারণ চেহারার একজন মানুষও যে নায়ক হতে পারেন, সেই বিশ্বাস তাঁর কাছে বরাবরই বিশেষ। তাই পর্দায় নায়কের মতো নায়ক হয়েই অভিনয় করতে চান তিনি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অর্জুন ওয়ার্সি, রানি মুখোপাধ্যায় এবং অনিল কাপুর। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর। অ্যাকশন, তারকাদের উপস্থিতি এবং জমজমাট বাণিজ্যিক উপস্থাপনা—সব মিলিয়ে ছবিটি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।

[youtube-feed feed=1]
Read More

Latest News