HomeScrollআসন পুনর্বিন্যাসে কেন্দ্রের পাশে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, চাপে বিরোধী জোট
JMM May Back Centre’s Delimitation Bill

আসন পুনর্বিন্যাসে কেন্দ্রের পাশে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, চাপে বিরোধী জোট

এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি হেমন্ত সোরেনের দল, ঝাড়খণ্ডের স্বার্থ ও আদিবাসী সংরক্ষণের বিষয় খতিয়ে দেখে অবস্থান জানাবে জেএমএম

ওয়েব ডেস্ক : কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলের (Delimitation Bill) বিরোধিতায় বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা করছে কংগ্রেস। কিন্তু সেই উদ্যোগের মধ্যেই নতুন করে রাজনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে বিরোধী শিবিরে। সূত্রের খবর, হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম (JMM) কেন্দ্রের প্রস্তাবিত বিলকে সমর্থন করতে পারে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দল। ঝাড়খণ্ডের স্বার্থ খতিয়ে দেখেই অবস্থান জানানো হবে বলে জানিয়েছে তারা।

শনিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) সরকারি বাসভবনে দলের সাংসদদের নিয়ে বৈঠক হয়। সেখানে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাবিত বিলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাংসদরা। জেএমএমের রাজ্যসভার সাংসদ মহুয়া মাজি জানান, শুক্রবার রাতেই বিলের প্রতিলিপি হাতে পেয়েছেন তাঁরা। তাই প্রতিটি ধারা খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে চান দলের নেতৃত্ব। মুখ্যমন্ত্রী বিশেষজ্ঞদের মতামতও নেবেন। আগামী এক-দু’দিনের মধ্যে দলের চূড়ান্ত অবস্থান ঘোষণা করা হতে পারে।

আরও খবর :  মায়ানমারে বিয়ের অনুষ্ঠানে সেনাবাহিনীর বিমান হামলা, মৃত্যু হল ১৭ জনের

জেএমএমের মোট ছ’জন সাংসদ রয়েছেন। তাঁদের মধ্যে তিনজন লোকসভায় এবং তিনজন রাজ্যসভায়। প্রস্তাবিত বিলের ফলে সংসদে ঝাড়খণ্ডের প্রতিনিধিত্ব কতটা সুরক্ষিত থাকবে, পাশাপাশি তফসিলি জনজাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যায় কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়ে বিশেষভাবে চিন্তিত দল। এই বিষয়গুলি খতিয়ে দেখেই কেন্দ্রের প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে বিরোধী জোটের অবস্থান নিয়ে আলোচনা করতে রবিবার চেন্নাই পৌঁছেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নেতৃত্বে প্রতিনিধি দল ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করতে চলেছে। আসন পুনর্বিন্যাস বিল নিয়ে ডিএমকে-র অবস্থান পুনর্বিবেচনার আবেদন জানানোই তাঁদের লক্ষ্য। তবে ডিএমকে ইতিমধ্যেই বিলকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করেছে। দলের সাংসদ কানিমোঝি জানিয়েছেন, দলের অবস্থান খাড়গেকে আগেই জানানো হয়েছে। চেন্নাইয়ের বৈঠকের পর কংগ্রেস প্রতিনিধি দলের মুম্বই গিয়ে এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করার কথা। সোমবার লোকসভায় বিলটি আলোচনার জন্য ওঠার কথা থাকায় বিরোধী শিবিরে সমর্থন ধরে রাখার তৎপরতা বেড়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News