HomeScrollধারালো কাটারি দিয়ে একের পর এক কোপ স্কুটারে চেপে পালানোর সময় পর...
Pune

ধারালো কাটারি দিয়ে একের পর এক কোপ স্কুটারে চেপে পালানোর সময় পর পর গুলি!পুণের আদালতের বাইরে তুলকালাম

খুনের মামলায় অভিযুক্ত মন্দার মারুতি কিওয়ালেকে লক্ষ্য করে হামলা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার পুলিশের।

ওয়েব ডেস্ক : পুণের (Pune) শিবাজিনগর আদালতের বাইরে তুলকালাম। খুনের মামলায় অভিযুক্তকে আক্রমণ দুই ব্যক্তির। কাটারি দিয়ে একের পর এক আক্রমণ। কেটে দেওয়া হয় হাতের পাঞ্জা। এই হামলার ভিডিয়ো মুহূর্তে ভাইরাল। পালানোর আততায়ীরা গুলি চালায় বলে অভিযোগ।

ভিডিয়ো দেখা যাচ্ছে দুজন বড় কাটারি বা দা জাতীয় ধারালো অস্ত্র দিয়ে একজনকে কোপাচ্ছে। পাশেই দুটি মোটরবাইক অপেক্ষা করছে। নির্মম ভাবে হামলার পর আক্রমণকারীরা মোটরবাইক চেপে পালায়। পালানোর সময় গুলি ছোড়ে।

আরও খবর :  ওয়াল স্ট্রিটে ধসের প্রভাব উল্টো ভারতের বাজারে! একদিনেই ৪.২ লক্ষ কোটি টাকা লাভ বিনিয়োগকারীদের

হামলার শিকার যে ব্যক্তি তাঁর নাম মন্দার মারুতি কিওয়ালে। তিনি এক খুনের মামলায় অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে।

পুলিশের বক্তব্য আহত ব্যক্তি খুনের মামলায় অভিযুক্ত। জমি ও আর্থিক লেনদেন সংক্রান্ত গোলমালে সে এক রেস্তোরাঁ মালিককে খুন করে বলে অভিযোগ। গ্রেফতার হওয়ার পর চার দিন আগে জেল থেকে ছাড়া পায়।

[youtube-feed feed=1]
Read More

Latest News