HomeScrollগোহত্যা রুখতে নতুন আইন আনছে রাজ্য, ‘গোকুল মিশন’-এ বছরে ১ লক্ষ টাকা...
Gokul Mission

গোহত্যা রুখতে নতুন আইন আনছে রাজ্য, ‘গোকুল মিশন’-এ বছরে ১ লক্ষ টাকা সাহায্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালে সরকারি অনুদান, গোহত্যা করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : গরুর সুরক্ষা ও প্রতিপালনের জন্য নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার। ‘গোকুল মিশন’ (Gokul Mission) নামের এই প্রকল্পে বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালের দায়িত্ব নেওয়া ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানকে বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে গোহত্যা বন্ধে নতুন আইন আনার কথাও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, বলপূর্বক গরু হত্যা বরদাস্ত করা হবে না। ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্ট এবং পরবর্তী হাই কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে তিনি জানান, গোহত্যা সম্পূর্ণ বন্ধ করতে মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে নতুন বিল আনা হবে। তাঁর হুঁশিয়ারি, বেআইনিভাবে গোহত্যা বা গরু পাচারের ঘটনায় কেউ জড়িত থাকলে সরকার ও পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। গোপনে এমন কাজ করলেও রেহাই মিলবে না বলে জানিয়েছেন তিনি।

আরও খবর :  রাজ্যে ১০ হাজার ১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী

বয়স্ক ও অসুস্থ গরুর রক্ষণাবেক্ষণে আর্থিক সমস্যার কথা জানিয়ে গোপালকরা সরকারের কাছে সাহায্যের আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই ‘গোকুল মিশন’ চালুর সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু গোপালক নন, কোনও ব্যক্তি, পরিবার কিংবা প্রতিষ্ঠান এই ধরনের গরুর সেবার দায়িত্ব নিলেও প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। কতগুলি গরুর দেখভাল করা হচ্ছে, তার ভিত্তিতে আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারিত হবে। প্রকল্পের জন্য নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট সময় অন্তর উপভোক্তাদের কাজ পর্যালোচনা করা হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News