HomeScrollসিজেপির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি, দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্র
Saurav Das

সিজেপির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি, দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্র

বিদেশযাত্রায় বাধা নিয়ে মামলায় কেন্দ্রের বড় দাবি, পাসপোর্টের তথ্যের অসঙ্গতি নিয়েও উঠল প্রশ্ন

ওয়েব ডেস্ক : ককরোচ জনতা পার্টি বা সিজেপির (CJP) অন্যতম পরিচিত মুখ সৌরভ দাসের (Saurav Das) বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল কেন্দ্র। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে মামলার শুনানিতে এই তথ্য জানানো হয়। বিদেশযাত্রায় বাধা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ। সেই মামলাতেই কেন্দ্র জানায়, তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে এলওসি (Look Out Circular) জারি করা হয়েছে। ফলে বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাঁর উপর নজরদারি রয়েছে।

শুধু লুকআউট সার্কুলার নয়, সৌরভের পাসপোর্ট নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্র। পাসপোর্টে জন্মস্থান সংক্রান্ত কিছু অসঙ্গতি রয়েছে বলে দাবি করা হয়েছে। কেন্দ্রের বক্তব্য, এই বিষয়টি তাঁর ভারতীয় নাগরিকত্বের উপরও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, সৌরভের আইনজীবীর দাবি, এলওসি জারির বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি। আদালতে এই বিষয়টি নিয়েই আপত্তি জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে অভিবাসন কাউন্টারে আটকে দেওয়া হয়েছিল সৌরভকে। ২৭ নভেম্বর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেখানে ‘সিজেপি আন্দোলন’ নিয়ে বক্তব্য রাখার কথা ছিল। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সৌরভ অভিযোগ করেন, বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সামনে কথা বলা আটকাতেই তাঁকে যেতে দেওয়া হয়নি। এর আগে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতরও জন্মস্থান সংক্রান্ত তথ্যের অসঙ্গতি নিয়ে তাঁকে নোটিস পাঠিয়েছিল। এক সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News