HomeScrollল্যান্ডফলের পরেও দুর্যোগের ভ্রুকুটি! শনি-রবিতে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি, সোমবার থেকেই কি...
Weather update

ল্যান্ডফলের পরেও দুর্যোগের ভ্রুকুটি! শনি-রবিতে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি, সোমবার থেকেই কি ফিরবে শীত?

কলকাতা: ল্যান্ডফলের পরেও কাটছে না দুর্যোগের আশঙ্কা। ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাবে সপ্তাহান্তে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে স্বস্তির খবর, সপ্তাহের শুরু থেকেই পরিস্থিতির উন্নতি হতে পারে। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে রাজ্যে বাড়তে পারে শীতের আমেজ।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত ২০ নভেম্বর ল্যান্ডফলের সময়ই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয় ঘূর্ণিঝড় ‘আকভান’। তবে তার প্রভাবে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সকালেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

শনি-রবিবার কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা?

শনিবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দুপুরের পর থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং হুগলির একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই নিম্নচাপের প্রভাব পড়তে পারে। রবিবারও একাধিক জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা অনেকটাই কম। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

সোমবার থেকেই কি ফিরবে শীত?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বৃষ্টির প্রকোপ কমতে পারে। সপ্তাহের শুরুতে আবহাওয়ার উন্নতির পাশাপাশি তাপমাত্রাও নামতে পারে। সোম ও মঙ্গলবার নাগাদ রাজ্যের একাধিক জেলায় রাতের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির দুর্যোগ কাটলেই শীতের আমেজ আরও জোরালো হতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News