HomeScrollআসন পুনর্বিন্যাস বিলের পক্ষে এনসিপি (এসপি)! চাপে ইন্ডি জোট?
NCP

আসন পুনর্বিন্যাস বিলের পক্ষে এনসিপি (এসপি)! চাপে ইন্ডি জোট?

সংসদে আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থনের কথা জানাল এনসিপি (এসপি)। শরদ পাওয়ারের সঙ্গে আলোচনার পর দলের নেতা জিতেন্দ্র আওহাদের মন্তব্যে বিরোধী শিবিরের অবস্থান নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

ওয়েব ডেস্ক : আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের বৈঠক হওয়ার আগেই ইন্ডিয়া জোটের অন্দরে মতপার্থক্যের ইঙ্গিত। কেন্দ্রের প্রস্তাবিত বিলকে সমর্থনের কথা জানালেন এনসিপি (NCP) (শরদচন্দ্র পাওয়ার) নেতা জিতেন্দ্র আওহাদ। শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা করার পরেই এই অবস্থানের কথা জানিয়েছেন তিনি। ফলে সংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধী শিবিরের ঐক্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জিতেন্দ্র আওহাদের বক্তব্য, আসন পুনর্বিন্যাস কোনও রাজনৈতিক পছন্দ-অপছন্দের বিষয় নয়। এটি একটি সাংবিধানিক প্রয়োজনীয়তা। শরদ পাওয়ারের সঙ্গেও আলোচনায় এই প্রক্রিয়ার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। যদিও বিলের সমস্ত শর্ত ও খুঁটিনাটি নিয়ে দলের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করতে আরও আলোচনা প্রয়োজন হতে পারে।

আরও খবর :  সংসদের বিশেষ অধিবেশনে ভোট দিতে পারবেন তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ : সূত্র

এর আগে এনসিপি (এসপি)-র কার্যকরী সভাপতি তথা সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছিলেন, বিলের খসড়া খতিয়ে দেখার পরেই দল নিজেদের অবস্থান জানাবে। কিন্তু জিতেন্দ্র আওহাদের সাম্প্রতিক মন্তব্যে বিলের প্রতি সমর্থনের ইঙ্গিত মিলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই মহিলা সংরক্ষণের সঙ্গে যুক্ত নতুন আসন পুনর্বিন্যাস বিল অনুমোদন করেছে। আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশনে বিলটি পেশ হতে পারে।

সূত্রের খবর, প্রতিটি রাজ্যে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত অপরিবর্তিত রাখার পরিকল্পনা করেছে কেন্দ্র। ২০১১ সালের জনগণনাকে ভিত্তি করে বর্ধিত আসনগুলির সীমানা নির্ধারণের প্রস্তাবও রয়েছে। অন্যদিকে, কেন্দ্রের এই পদক্ষেপের মোকাবিলায় বিরোধীদের যৌথ কৌশল ঠিক করতে শনিবার বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শরদ পাওয়ার হাসপাতালে থাকায় ওই বৈঠকে যোগ দিতে পারবেন না সুপ্রিয়া সুলে। তাঁর পরিবর্তে উপস্থিত থাকবেন এনসিপি (এসপি) সাংসদ নিলেশ লঙ্কে।

[youtube-feed feed=1]
Read More

Latest News