HomeBig newsআসানসোলে পুলিশের গুলিতে জখম প্রতাপ দাস, অভিযান চালিয়ে গ্রেফতার
Asansol

আসানসোলে পুলিশের গুলিতে জখম প্রতাপ দাস, অভিযান চালিয়ে গ্রেফতার

পালানোর চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিযুক্ত

ওয়েব ডেস্ক : আসানসোলের (Asansol) ইসমাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হল প্রতাপ দাস ওরফে প্যাও। শুক্রবার ভোরে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফের পালানোর চেষ্টা করে অভিযুক্ত। সেই সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলে পালটা গুলি চালায় পুলিশ। সংঘর্ষে প্রতাপের পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গ্রেফতার করা হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধের ঘটনায় নাম জড়িয়েছিল প্রতাপের। পুজোর আগে জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আসানসোলের ইসমাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়াবাড়িতে থাকার সূত্র ধরে তার গতিবিধির উপর নজর রাখছিল তদন্তকারীরা। বুধবার সে ফের ওই এলাকায় ফিরে এসেছে বলে খবর পায় পুলিশ। এরপর তাকে ধরতে অভিযান চালানো হয়। কিন্তু পুলিশের ঘেরাটোপ বুঝতে পেরে আগ্নেয়াস্ত্র থেকে কয়েক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় সে।

আরও খবর :  দিঘার জগন্নাথ মন্দিরের নাম বদলে বড় সিদ্ধান্ত, ‘ধাম’ বিতর্কে ইতি

এরপর থেকেই প্রতাপের সন্ধানে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছিল। শুক্রবার ভোরে ইসমাইল এলাকার একটি গোপন আস্তানায় তার উপস্থিতির খবর আসে তদন্তকারীদের কাছে। খবর পেয়েই এলাকায় পৌঁছে যায় পুলিশের বড় দল। বিভিন্ন গলি এবং সম্ভাব্য লুকিয়ে থাকার জায়গায় শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত অভিযুক্তের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হন পুলিশকর্মীরা। তবে ধরা পড়ার মুখে ফের সশস্ত্র প্রতিরোধের চেষ্টা করে সে। পুলিশের গুলিতে জখম হওয়ার পর আর পালাতে পারেনি প্রতাপ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News