HomeScrollভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই...
Uttarakhand accident

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ২০ জন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে এসডিআরএফ। বাড়তে পারে হতাহতের সংখ্যা।

উত্তরাখণ্ডে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রীবোঝাই একটি বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটেছে গুলার বাজারের কাছে। বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এসডিআরএফের উদ্ধারকারী দল।

জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই ব্যাসি ও ঢালওয়ালা পোস্ট থেকে এসডিআরএফের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত প্রায় ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের অ্যাম্বুল্যান্সে করে দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে।

অন্যদিকে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাসের ভিতরে আরও যাত্রী আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ। আহতদের চিকিৎসার পাশাপাশি নিখোঁজ যাত্রীদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।

প্রাথমিকভাবে বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেলেও এখনও সকলের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ফলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। উদ্ধারকাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News