HomeScrollবিয়ের মরশুমে সোনা কেনার বড় সুযোগ? একদিনে কমল ২২ ও ১৮ ক্যারেটের...
Gold Price Today, Silver Price Today

বিয়ের মরশুমে সোনা কেনার বড় সুযোগ? একদিনে কমল ২২ ও ১৮ ক্যারেটের দাম, কত হল রুপোর দর কলকাতায়?

বিয়ের মরশুমে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে কিছুটা স্বস্তি দিতে পারে কলকাতার স্বর্ণবাজারের সাম্প্রতিক দর। একদিনের ব্যবধানে কমেছে ২২ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ৯৯৫ বিশুদ্ধতার সোনার দাম। তবে সোনার দামে পতন হলেও উল্টো পথে হেঁটেছে রুপো। ২১ নভেম্বর, শনিবার স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত সূচক অনুযায়ী, কলকাতায় বিভিন্ন বিশুদ্ধতার সোনার দাম নিম্নমুখী।

 

কমিটির তথ্য অনুসারে, ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের বিক্রির দাম প্রতি গ্রামে ১২,২৮৫ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট বা ৯১৬ বিশুদ্ধতার সোনার বিক্রির দর গ্রামপ্রতি ১১,৬৭০ টাকা। এই সোনার কেনার দর প্রতি গ্রামে ১১,১৭৯ টাকা। ১৮ ক্যারেট বা ৭৫০ বিশুদ্ধতার সোনার দাম দাঁড়িয়েছে গ্রামপ্রতি ৯,৫৮০ টাকা।

 

২০ নভেম্বরের তুলনায় ২১ নভেম্বর ৯৯৫ বিশুদ্ধতার সোনার দাম গ্রামপ্রতি ১৩ টাকা কমেছে। ২২ ক্যারেট সোনার বিক্রির দর কমেছে ১৫ টাকা এবং কেনার দর কমেছে ১২ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেট সোনার দামেও গ্রামপ্রতি ১০ টাকা পতন হয়েছে।

 

তবে সোনার বাজারে স্বস্তি থাকলেও রুপোর ক্ষেত্রে ছবিটা আলাদা। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রুপোর বারের দাম হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ১১৭ টাকা। আগের দিন এই দাম ছিল ১ লক্ষ ৫২ হাজার ৯৫৬ টাকা। অর্থাৎ, একদিনে কেজিপ্রতি রুপোর দাম বেড়েছে ১৬১ টাকা।

 

তবে এই দরগুলির সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত নেই। গয়না কেনার ক্ষেত্রে জিএসটি ছাড়াও মেকিং চার্জ দিতে হতে পারে। ফলে দোকানভেদে চূড়ান্ত দামে পার্থক্য হওয়া স্বাভাবিক। কেনাকাটার আগে সংশ্লিষ্ট স্বর্ণবিপণিতে দর যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

[youtube-feed feed=1]
Read More

Latest News