HomeScrollহঠাৎ অসুস্থ রেখা পাত্র! কলকাতার হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক
Rekha Patra Hospitalised

হঠাৎ অসুস্থ রেখা পাত্র! কলকাতার হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক

প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে বসিরহাট হয়ে কলকাতায় স্থানান্তর। বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা, সুস্থ থাকার দাবি বিজেপি মণ্ডল সভাপতির।

ওয়েব ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র (Rekha Patra)। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। বিধায়কের অসুস্থতার খবর সামনে আসতেই বসিরহাট মহকুমার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে খবর, গত শনিবার দুপুরে হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর বাঁধ মেরামতির কাজে অংশ নিয়েছিলেন রেখা পাত্র। নিজেই কাজে হাত লাগান তিনি। বিকেলে লেবুখালিতে নিজের বাড়িতে ফিরে যান বিধায়ক। অভিযোগ, সন্ধ্যার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর তড়িঘড়ি তাঁকে সানডেলবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

আরও খবর : বিরোধী দলনেতার সুবিধা ভোগ নিয়ে বিতর্ক, ঋতব্রতকে নিশানা করে থানায় শোভনদেব

রেখা পাত্রের অসুস্থতার খবর ঘিরে নানা প্রশ্ন উঠলেও তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ভিন্ন দাবি সামনে এসেছে। দেওয়ানগঞ্জের বিজেপি মণ্ডল সভাপতি সঞ্জীব সাউ জানিয়েছেন, তিনি ঘটনার সময় বিধায়কের সঙ্গে ছিলেন না। তবে তাঁর কাছে খবর রয়েছে, রেখা পাত্র কলকাতার হাসপাতালে ভর্তি হয়েছেন।

সঞ্জীব সাউয়ের দাবি, বর্তমানে সুস্থ রয়েছেন বিধায়ক। যদিও কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে তাঁর কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই। অন্যদিকে, রেখা পাত্রের অসুস্থতার প্রকৃত কারণ এবং বর্তমান শারীরিক অবস্থা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কলকাতা টিভি। ফলে তাঁর স্বাস্থ্য নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News