HomeBig newsটেস্ট ক্রিকেটে নজির ভারতের! প্রথম সাত উইকেটেই পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে ইতিহাস
India Create History In Test Cricket

টেস্ট ক্রিকেটে নজির ভারতের! প্রথম সাত উইকেটেই পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে ইতিহাস

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭২০ রানের ইনিংস ভারতের। একাধিক রেকর্ড গড়ে প্রথম ইনিংসে ৩৫২ রানের বিশাল লিড শুভমন গিলদের।

ওয়েব ডেস্ক : টেস্ট ক্রিকেটে (Test Cricket) নতুন ইতিহাস গড়ল ভারত (India)। প্রথম দল হিসেবে টেস্ট ইনিংসের প্রথম সাতটি উইকেটের প্রতিটির জন্য ৫০ বা তার বেশি রানের পার্টনারশিপ গড়ার নজির তৈরি করল টিম ইন্ডিয়া (Team India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টে এই কীর্তি গড়েছে শুভমন গিলের নেতৃত্বাধীন দল।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের (Newzeland) ৩৬৮ রানের জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে প্রথম ইনিংসে ৩৫২ রানের বড় ব্যবধানে এগিয়ে যায় ভারত। ভারতের ইনিংসের শুরুতেই কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল ১৩০ রানের জুটি গড়েন। জয়সওয়াল ৮৫ রানে আউট হওয়ার পর রাহুলের সঙ্গে যোগ দেন দেবদত্ত পাড়িক্কল। দ্বিতীয় উইকেটে তাঁদের জুটিতে ওঠে ১৬৫ রান। রাহুলের সংগ্রহ ১৩৬ এবং পাডিক্কলের ৮০ রান।

এরপর অধিনায়ক শুভমন গিল ক্রিজে এসে রাহুলের সঙ্গে তৃতীয় উইকেটে ৯১ রান যোগ করেন। রাহুলের বিদায়ের পর ঋষভ পন্থের সঙ্গে জুটি বাঁধেন গিল। চতুর্থ উইকেটেও শতরানের পার্টনারশিপ গড়ে ভারত। চতুর্থ দিনের খেলায়ও ভারতের রান তোলার গতি কমেনি। পন্থ ও নাইটওয়াচম্যান অংশুল কম্বোজ মাত্র এক ঘণ্টার মধ্যে ৭৫ রান যোগ করেন। পন্থ ১২৮ রানে আউট হওয়ার আগে ধ্রুব জুরেলের সঙ্গে তাঁর জুটিতে ওঠে ৫৪ রান। এরপর জুরেল ও ওয়াশিংটন সুন্দরও ৫৪ রানের পার্টনারশিপ গড়েন। সেই সুবাদেই ৭০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত।

আরও খবর :  সিরাজকে দল থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক, মুখ খুললেন কপিল দেব! নির্বাচকদের পাশেই দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক

শুধু জুটির রেকর্ড নয়, দলগত রানেও একাধিক নজির তৈরি করেছে ভারত। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে কোনও দলের সর্বোচ্চ ইনিংস স্কোর এখন ভারতের ৭২০/৯। এর আগে ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড ৭১৫/৬ রান করেছিল। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ দলগত রানের রেকর্ডও গড়েছে ভারত। ১৯৯৫ সালে এই বেসিন রিজার্ভেই ওয়েস্ট ইন্ডিজের করা ৬৬০/৫ রানের রেকর্ড ভেঙে দিয়েছে গিলের দল।

উল্লেখযোগ্য বিষয় হল, টেস্ট ইনিংসে সাত বা তার বেশি ৫০-প্লাস পার্টনারশিপ একাধিকবার গড়ার নজিরও রয়েছে ভারতের। এর আগে ২০০৭ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ইনিংসে আটটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েছিল ভারত। এবার নিউজিল্যান্ডের মাটিতে নতুন নজিরে সেই সাফল্যের পুনরাবৃত্তি করল টিম ইন্ডিয়া।

[youtube-feed feed=1]
Read More

Latest News