HomeScrollঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল বন্ধের আর্জি, ৩০ নভেম্বর হাইকোর্টে মামলার শুনানি
Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল বন্ধের আর্জি, ৩০ নভেম্বর হাইকোর্টে মামলার শুনানি

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলা মিডিয়া ট্রায়াল বন্ধের আবেদন নিয়ে ফের তৎপরতা। দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৩০ নভেম্বর মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল বন্ধের দাবিতে দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হলো কলকাতা হাই কোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই আবেদন করা হয়। মামলাটি আগামী ৩০ নভেম্বর শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, একই ধরনের আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীও। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আগেই একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এবার অভিষেকের নিজের আবেদনের শুনানির দিকে নজর রাজনৈতিক ও আইনি মহলের।

প্রসঙ্গত, মিডিয়া ট্রায়াল বন্ধের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তবে শীর্ষ আদালত সেই আবেদন কলকাতা হাই কোর্টে ফেরত পাঠিয়ে দেয়। ফলে এবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ৩০ নভেম্বরের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News