HomeScroll‘আকভান’-এর জেরে পিছোল চন্দননগরের জগদ্ধাত্রী বিসর্জন, কবে হবে শোভাযাত্রা?
Chandannagar Jagadhatri Idol Immersion

‘আকভান’-এর জেরে পিছোল চন্দননগরের জগদ্ধাত্রী বিসর্জন, কবে হবে শোভাযাত্রা?

বৃষ্টির পূর্বাভাসে প্রতিমা নিরঞ্জনের দিন বদল। ২২ নভেম্বর আলোকসজ্জার শোভাযাত্রা, সোমবার বিসর্জন হবে প্রসেশনাল পুজোগুলির।

ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড় ‘আকভান’(Cyclone Akvan)-এর প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। তার জেরেই পিছিয়ে দেওয়া হল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন (Chandannagar Jagadhatri Idol Immersion)। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে নতুন সূচি ঘোষণা করেছে চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত ধাপে ধাপে সম্পন্ন হবে বিসর্জন ও শোভাযাত্রা। আলোকসজ্জার জন্য বিখ্যাত চন্দননগরের ঐতিহ্যবাহী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে আগামী রবিবার, ২২ নভেম্বর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। এমন পরিস্থিতিতে প্রতিমা নিরঞ্জন এবং শোভাযাত্রা আয়োজন ঝুঁকিপূর্ণ বলে মনে করছে পুজো কমিটি। বৃষ্টির মধ্যে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জাও ঠিকভাবে উপভোগ করা সম্ভব হবে না। সেই কারণেই নিরঞ্জনের দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কেন্দ্রীয় কমিটির তরফে জানানো হয়েছে, নন-প্রসেশনাল পুজো কমিটিগুলি আবহাওয়ার পরিস্থিতি বুঝে শনিবার অথবা রবিবার বিসর্জন সম্পন্ন করতে পারবে।

আরও খবর : মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে দগ্ধ, দু’মাসের লড়াই শেষে মৃত্যু নিকিতার

অন্যদিকে, প্রসেশনাল পুজো কমিটিগুলির প্রতিমা নিরঞ্জন হবে সোমবার। রবিবারের শোভাযাত্রায় চন্দননগরের আলোকসজ্জা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। তাই বৃষ্টির মধ্যে সেই আয়োজন না করে আবহাওয়ার উন্নতির অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনার আশঙ্কা এড়ানোও এই সিদ্ধান্তের অন্যতম কারণ। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, চন্দননগরের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ আলো। বৃষ্টির কারণে দর্শনার্থীরা যদি সেই আলোকসজ্জা দেখতেই না পান, তাহলে আয়োজনের সার্থকতা কোথায়?

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকেই বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। শুক্র ও শনিবারও বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

[youtube-feed feed=1]
Read More

Latest News