HomeBig newsBreaking News: শুক্রবার বেলা ১২টায় গোপালপুরের কাছে আকভান-এর ল্যান্ডফল
Cyclone Akvan

Breaking News: শুক্রবার বেলা ১২টায় গোপালপুরের কাছে আকভান-এর ল্যান্ডফল

ল্যান্ডফলের আগে উপকূল থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। ১১ জেলায় বন্ধ স্কুল-কলেজ, পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা একাধিক সৈকত ও দর্শনীয় স্থানে।

ওয়েব ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবার বেলা ১২টা নাগাদ ওড়িশার (Odisha) গোপালপুরের কাছে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Cyclone Akvan)। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফল ঘিরে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে প্রশাসন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে। ফলে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি এবং প্রবল হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ঝড়ের মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে ওড়িশা প্রশাসন। উপকূলবর্তী এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের থাকার জন্য প্রস্তুত রাখা হয়েছে তিন হাজারের বেশি আশ্রয়কেন্দ্র। বিপর্যয় মোকাবিলার কাজে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ওড়িশার বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের ১৩০টিরও বেশি দল। উদ্ধার ও ত্রাণের পাশাপাশি ল্যান্ডফলের পর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রস্তুতিও রাখা হয়েছে।

আরও খবর :  দিল্লির টার্মিনাল থ্রি-তে হুলস্থূল, সিআইএসএফকে ফাঁকি দিয়ে ভিতরে ঢুকল যুবক! তারপর…

ঘূর্ণিঝড়ের সতর্কতায় একাধিক বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। ১১টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরী, চিলিকা এবং সাতপাড়া সৈকতে পর্যটন সংক্রান্ত কার্যকলাপ বন্ধ রাখা হয়েছে। শনিবার পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ নন্দনকানন চিড়িয়াখানা ও ভিতরকণিকা জাতীয় উদ্যানেও। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। অন্যদিকে, ঝড়ের প্রভাবে রেল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় ২৩টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে পূর্ব উপকূলীয় রেল কর্তৃপক্ষ।

এদিকে, ল্যান্ডফলের সময় উপকূলবর্তী এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের গতিবেগ এবং বৃষ্টির পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। বিপজ্জনক এলাকায় যাতে কেউ না থাকেন, তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News