ওয়েব ডেস্ক : IPL ২০২৭-এর নিলামের আগে রিটেনশন পর্ব ঘিরে একের পর এক চমক। সবচেয়ে বড় খবর, আর ক্রিকেটার হিসেবে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে (MSD)। এবার চেন্নাই সুপার কিংসের মেন্টরের দায়িত্ব সামলাবেন তিনি। অন্যদিকে, একাধিক তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। কলকাতা নাইট রাইডার্স থেকে মথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান ও রাচিন রবীন্দ্রর মতো ক্রিকেটাররা বিদায় নিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়েছে ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারের মতো অভিজ্ঞ পেসারদের।
১৭ নভেম্বর ছিল IPL ২০২৭-এর রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন। সেই তালিকায় দশটি দলের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এসেছে। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে IPL ২০২৭-এর মিনি নিলাম।
একাধিক ক্রিকেটারকে ছাড়ল CSK
চেন্নাই সুপার কিংসের (CSK) সবচেয়ে বড় পরিবর্তন মহেন্দ্র সিং ধোনির ভূমিকা বদল। এবার আর ক্রিকেটার হিসেবে নয়, দলের মেন্টর হিসেবে কাজ করবেন তিনি। ধোনির পাশাপাশি প্রাশান্ত বীর, ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, জাক ফাউলকস, আমান খান, কুলদীপ যাদব, আকাশ মাধওয়াল, দিয়ান ফরেস্টার এবং ম্যাকনিল নরোনহাকে ছেড়ে দিয়েছে চেন্নাই।
অন্যদিকে, দলে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, নুর আহমেদ এবং রাহুল চাহারের মতো ক্রিকেটাররা। নিলামের আগে চেন্নাইয়ের হাতে রয়েছে ২৮.০৫ কোটি টাকা। মোট ছয়টি জায়গা পূরণ করতে পারবে তারা। এর মধ্যে দু’জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে।
কলকাতার (KKR) ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় পাথিরানা
IPL ২০২৭-এর আগে কলকাতা নাইট রাইডার্সের সিদ্ধান্তও যথেষ্ট নজর কেড়েছে। ১৮ কোটি টাকার মথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে KKR। তাঁর সঙ্গে বিদায় জানানো হয়েছে মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, রাহুল ত্রিপাঠী, আকাশ দীপ, উমরান মালিক, নবদীপ সাইনি, তেজস্বী দাহিয়া, ব্লেসিং মুজারাবানি, দক্ষ কামরা এবং লুভনিথ সিসোদিয়াকে।
তবে দলে রাখা হয়েছে রিঙ্কু সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রমনদীপ সিং, ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনের মতো ক্রিকেটারদের। নিলামের আগে কলকাতার হাতে রয়েছে ৪১.৬৫ কোটি টাকা। আটটি জায়গা পূরণ করতে পারবে তারা। এর মধ্যে তিনজন বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে।
আরও খবর : মুম্বইয়ের রাস্তায় শচীনের সঙ্গে প্রিন্স উইলিয়াম-কেট, গলি ক্রিকেটে ব্যাট ধরলেন রাজবধূ
বোল্ট ও দীপক চাহারকে ছাড়ল মুম্বই (Mumbai)
মুম্বই ইন্ডিয়ান্সও বেশ কয়েকজন পরিচিত মুখকে ছেড়ে দিয়েছে। তালিকায় রয়েছেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহার এবং এএম ঘাজানফর। এছাড়াও অথর্ব আঙ্কোলেকর, কেশব মহারাজ, দানিশ মালেওয়ার, ময়ঙ্ক মার্কান্ডে, ময়ঙ্ক রাওয়াত, মহম্মদ ইজহার, রবিন মিনজ, রুচিত আহির, কৃষ ভাগত এবং মহিপাল লোমরোরকে ছেড়ে দিয়েছে মুম্বই।
অন্যদিকে, দলে রয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া এবং কুইন্টন ডি ককের মতো ক্রিকেটাররা। নিলামের আগে মুম্বইয়ের হাতে রয়েছে ৩২.৬০ কোটি টাকা। মোট ন’টি জায়গা পূরণ করতে পারবে তারা। এর মধ্যে দু’জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে।
আর কোন দল কাদের ছাড়ল?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ছেড়েছে জেকব বেথেল, রিচার্ড গ্লিসন, মঙ্গেশ যাদব, বিহান মালহোত্রা এবং সাত্বিক দেশওয়ালকে। নিলামের আগে তাদের হাতে রয়েছে ১৪.১৫ কোটি টাকা। পাঁচটি জায়গা পূরণ করতে পারবে RCB।
গুজরাত টাইটান্স (GT) ছেড়েছে ইশান্ত শর্মা, লুক উড, কুলবন্ত খেজরোলিয়া, শাহরুখ খান এবং কনর এস্টারহুইজেনকে। তাদের হাতে রয়েছে ৮.৭৫ কোটি টাকা। তিনটি জায়গা পূরণ করতে পারবে গুজরাত।
সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ছেড়েছে ট্রাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জয়দেব উনাদকাট, দিলশান মাদুশঙ্কা, ওঙ্কার তারমালে, অমিত কুমার, শিবম মাভি, জেরাল্ড কোয়েৎজে এবং ডেভিড পেইনকে। তাদের হাতে রয়েছে ৪০.১৫ কোটি টাকা। সাতটি জায়গা পূরণ করতে পারবে হায়দরাবাদ।
রাজস্থান রয়্যালস (RR) ছেড়েছে শিমরন হেটমায়ার, তুষার দেশপাণ্ডে, অ্যাডাম মিলনে, ক্বেনা মাফাকা, কুলদীপ সেন, যুধবীর সিং, বিঘ্নেশ পুথুর এবং রবি সিংকে। তাদের হাতে রয়েছে ২৭.০৫ কোটি টাকা। ছ’টি জায়গা পূরণ করতে পারবে রাজস্থান।
পাঞ্জাব কিংস (PKB) ছেড়েছে লকি ফার্গুসন, মিচেল ওয়েন, নেহাল ওয়াধেরা, পাইলা অবিনাশ, প্রবীণ দুবে এবং বিশাল নিশাদকে। তাদের হাতে রয়েছে ১৮.৬০ কোটি টাকা। ছ’টি জায়গা পূরণ করতে পারবে পাঞ্জাব।
দিল্লি ক্যাপিটালস (DC) ছেড়েছে মিচেল স্টার্ক, নীতীশ রানা, অভিষেক পোড়েল, পাথুম নিশঙ্কা, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারাখ, দুষ্মন্ত চামিরা, রেহান আহমেদ এবং অজয় মণ্ডলকে। তাদের হাতে রয়েছে ৩৯.৫০ কোটি টাকা। ন’টি জায়গা পূরণ করতে পারবে দিল্লি।
লখনউ সুপার জায়ান্টস (LSG) ছেড়েছে আবেশ খান, আনরিখ নরকিয়া, ওয়ানিন্দু হাসারঙ্গা, ম্যাথু ব্রেটজকে, জর্জ লিন্ডে, নমন তিওয়ারি এবং আরশিন কুলকার্নিকে। তবে নিলামের আগে সবচেয়ে বেশি অর্থ রয়েছে লখনউয়ের হাতে। তাদের অবশিষ্ট বাজেট ৪৭.৪৫ কোটি টাকা। সাতটি জায়গা পূরণ করতে পারবে তারা।
নিলামের আগে কোন দলের হাতে কত টাকা?
IPL ২০২৭-এর মিনি নিলামের আগে দশটি দলের অবশিষ্ট অর্থের হিসাব সামনে এসেছে।
লখনউ সুপার জায়ান্টসের (LSG) হাতে সবচেয়ে বেশি ৪৭.৪৫ কোটি টাকা। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তাদের হাতে রয়েছে ৪১.৬৫ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হাতে ৪০.১৫ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের (DC) হাতে রয়েছে ৩৯.৫০ কোটি টাকা।
এছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হাতে ৩২.৬০ কোটি, চেন্নাই সুপার কিংসের (CSK) হাতে ২৮.০৫ কোটি, রাজস্থান রয়্যালসের (RR) হাতে ২৭.০৫ কোটি, পাঞ্জাব কিংসের (PKB) হাতে ১৮.৬০ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হাতে ১৪.১৫ কোটি এবং গুজরাত টাইটান্সের (GT) হাতে সবচেয়ে কম ৮.৭৫ কোটি টাকা রয়েছে।
এবার ১৬ ডিসেম্বরের নিলামে কোন দল কাকে দলে নেয়, সেদিকেই নজর IPL অনুরাগীদের।







