HomeScrollসুমিত রায়ের রক্ষাকবজের আবেদনের সাড়া দিল না হাইকোর্ট
Calcutta High Court

সুমিত রায়ের রক্ষাকবজের আবেদনের সাড়া দিল না হাইকোর্ট

জীবনতলা ও ডায়মন্ড হারবার থানার পাঁচটি মামলায় গ্রেপ্তারি এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিতে রাজি হলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য।

ওয়েব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) রক্ষাকবচের আবেদন খারিজ করল না, তবে অন্তর্বর্তীকালীন সুরক্ষাও দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জীবনতলা থানার একটি এবং ডায়মন্ড হারবার থানার চারটি মামলায় তাঁকে গ্রেফতার না করার নির্দেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। কিন্তু আপাতত সেই আবেদনে কোনও সুরাহা পেলেন না তিনি।

এর আগে শালবনী থানার দুটি, কালীতলা আসুতি থানার একটি, গড়বেতা থানার একটি এবং ডায়মন্ড হারবার থানার একটি মামলায় সুমিতকে গ্রেফতার করা হয়েছে। এরপর জীবনতলা ও ডায়মন্ড হারবার থানার আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি এড়াতে হাই কোর্টে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের আবেদন জানান তিনি।

আরও খবর :  ঘূর্ণিঝড় ‘আকভান’-এর আশঙ্কায় তটস্থ পুরী! সমুদ্রসৈকতে মাইকিং, ৩ দিন বন্ধ গুন্ডিচা মন্দির, কমছে ঝড়ের শক্তি

বিচারপতি সৌগত ভট্টাচার্য আবেদনকারীর আর্জিতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে রাজি হননি। বিচারপতির পর্যবেক্ষণ, সুমিত ইতিমধ্যেই হেফাজতে রয়েছেন। তাই এই মুহূর্তে তাঁকে অতিরিক্ত রক্ষাকবচ দেওয়ার প্রয়োজনীয়তা দেখছে না আদালত। ফলে জীবনতলা ও ডায়মন্ড হারবারের মামলাগুলিতে আপাতত কোনও অন্তর্বর্তীকালীন সুরক্ষা পেলেন না তিনি।

তবে মামলার শুনানির পথ বন্ধ হয়নি। আদালত রাজ্যকে জীবনতলা থানার একটি এবং ডায়মন্ড হারবার থানার বাকি চারটি মামলার বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যের হলফনামা জমা পড়ার পরেই এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবে কলকাতা হাই কোর্ট।

[youtube-feed feed=1]
Read More

Latest News