HomeScrollতিরুপতি মন্দিরে ২০৬ কোটি টাকার সোনা-হিরে দান চেন্নাইয়ের জৈন দম্পতির
Chennai

তিরুপতি মন্দিরে ২০৬ কোটি টাকার সোনা-হিরে দান চেন্নাইয়ের জৈন দম্পতির

১২১ কেজি সোনার অলঙ্কার তুলে দিলেন বর্ধমান ও রাধিকা জৈন, উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

ওয়েব ডেস্ক : ভক্তির নজির গড়লেন চেন্নাইয়ের (Chennai) এক জৈন দম্পতি। তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে ২০৬ কোটি টাকা মূল্যের সোনা ও হিরের অলঙ্কার দান করলেন তাঁরা। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের হাতে এই বিপুল সম্পদ তুলে দেন বর্ধমান জৈন ও রাধিকা জৈন। দান করা সোনার মোট ওজন ১২১ কেজি।

তিরুমালা তিরুপতি দেবস্থানমের পুরোহিত ও প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অলঙ্কারগুলি তুলে দেন দম্পতি। সোনার গয়নার সঙ্গে ছিল হিরে বসানো মূল্যবান অলঙ্কারও। অনুষ্ঠানে উপস্থিত থেকে দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর বক্তব্য, ভগবান ভেঙ্কটেশ্বরের প্রতি গভীর বিশ্বাস ও ভক্তি থেকেই এই অসাধারণ দানের সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি। এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলেও উল্লেখ করেন তিনি।

আরও খবর :  বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জের তকমা এনএসই-র, শেয়ারে ৩.৫ শতাংশ উত্থান

নাইডু জানান, দম্পতি তাঁকে জানিয়েছেন, দৈবিক অনুপ্রেরণা থেকেই তাঁরা এই দান করেছেন। তিরুপতি মন্দিরের ঐতিহ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশ ও ভক্তরা এই মন্দিরে মূল্যবান সামগ্রী নিবেদন করেছেন। পল্লব, চোল, চের, পাণ্ড্য, মহীশূর এবং মারাঠা শাসকদের অবদানের কথাও স্মরণ করেন তিনি। নিজের জীবনের একটি ঘটনার উল্লেখ করে নাইডু বলেন, আলিপিরি বোমা হামলার পর ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদেই তিনি নতুন জীবন পেয়েছিলেন।

অনুষ্ঠান থেকে মন্দিরের পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের উপর জোর দেন মুখ্যমন্ত্রী। গোরক্ষা, বৈদিক পরম্পরা ও পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগের কথা জানান তিনি। ‘বৃক্ষ গোবিন্দম’ প্রকল্পের প্রসারের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে টিটিডির সহায়তায় ৫,০০০টি মন্দির নির্মাণের পরিকল্পনার কথাও ঘোষণা করেন। অন্নদান, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষামূলক উদ্যোগ আরও শক্তিশালী করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিত্তবানদের সামাজিক কল্যাণ ও অসহায় মানুষের সেবায় সম্পদ ব্যবহারের আহ্বান জানান।

[youtube-feed feed=1]
Read More

Latest News