HomeScrollলাভ পঞ্চমীতে সারা রাত শূল যোগের প্রভাব, অর্থভাগ্য খুলবে কার? প্রেম থেকে...
Horoscope today

লাভ পঞ্চমীতে সারা রাত শূল যোগের প্রভাব, অর্থভাগ্য খুলবে কার? প্রেম থেকে কর্মক্ষেত্র, ১৪ নভেম্বর কেমন কাটবে ১২ রাশির?

ওয়েব ডেস্ক: আজ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আজ চাঁদের গোচর হবে ধনু ও মকর রাশিতে। পঞ্জিকা অনুযায়ী, রাত ১১টা ২৩ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এরপর শুরু হবে ষষ্ঠী তিথি। পাশাপাশি সারা রাত থাকবে শূল যোগের প্রভাব। পূর্ব আষাঢ় ও উত্তর আষাঢ় নক্ষত্রের প্রভাবও থাকবে আজ। শনিবার শনিদেবের দিন হওয়ায় জ্যোতিষমতে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। দেখে নিন প্রেম, কর্মজীবন, অর্থভাগ্য ও স্বাস্থ্যের দিক থেকে কেমন কাটবে মেষ থেকে মীন—১২ রাশির জাতকদের।

মেষ: আজ সংক্রামক রোগের কারণে শারীরিক ভোগান্তি বাড়তে পারে। কাছের বন্ধুর আচরণে মানসিক আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে সরকারি চাকরির সুযোগ আসতে পারে। নতুন ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বৃষ: গুরুত্বপূর্ণ কোনও কাজ আজ সম্পূর্ণ হতে পারে। অনিশ্চিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। বন্ধুদের সাহায্য মিলবে। কৃষিজ ও খনিজ দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন পড়ুয়ারা।

মিথুন: আজ আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচে সঞ্চিত অর্থ কমতে পারে। যানবাহন ব্যবহারে সাবধান থাকুন। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। তবে কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। নতুন চাকরি বা কাজের সন্ধানও মিলতে পারে।

কর্কট: আজ কোনও সুখবর পেতে পারেন। দীর্ঘদিন আটকে থাকা অর্থ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও দিনটি শুভ হতে পারে। অনিশ্চিত ক্ষেত্র থেকেও আর্থিক লাভের যোগ রয়েছে।

সিংহ: উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থলাভের সম্ভাবনা রয়েছে। তবে ব্যক্তিগত গোপন বিষয় অন্যের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকুন। প্রেমের সম্পর্কে প্রতারণার আশঙ্কা রয়েছে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে। অন্যদিকে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবেন। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।

কন্যা: আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। চাকরির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য আসতে পারে। লটারি বা শেয়ার বাজার থেকে অর্থলাভের যোগ থাকলেও বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতা বাড়তে পারে।

তুলা: আজ জলবাহিত রোগ নিয়ে সতর্ক থাকুন। কমিশনভিত্তিক কাজে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। তবে কর্মক্ষেত্রে গোপন শত্রুতার কারণে সুনামহানি বা আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করুন। অযাচিত দায়িত্ব বাড়তে পারে।

বৃশ্চিক: আজ ভালো কোনও সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। প্রত্যাশিত প্রাপ্তিতে দেরি হতে পারে। নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ মিলতে পারে। আইনি বিষয়ে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো।

ধনু: বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বিরোধ তৈরি হতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে সতর্ক থাকুন। দীর্ঘদিনের বকেয়া টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে। কোনও প্রলোভনে পা দেবেন না।

মকর: আজ আয় বৃদ্ধির পথে বাধা আসতে পারে। পরিচিত কারও ছদ্মবেশী বন্ধুত্বের আড়ালে ক্ষতি করার আশঙ্কা রয়েছে। চাকরির পরীক্ষায় সাফল্য পেতে পারেন। প্রেম ও দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেলেও অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে।

কুম্ভ: নিকট আত্মীয়ের কারণে অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। নতুন ব্যবসায় সাফল্য আসার যোগ রয়েছে। তবে মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় সতর্ক থাকুন। স্বাস্থ্য নিয়ে কিছুটা ভোগান্তি হলেও আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন।

মীন: আজ চাকরি পরিবর্তনের সুযোগ এলেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আত্মীয়ের সঙ্গে আইনি সমস্যার সমাধান হতে পারে। বিয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের বাধা কাটার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মুনাফা বাড়তে পারে। তবে হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন।

[youtube-feed feed=1]
Read More

Latest News