HomeBig newsএক নির্দেশিকায় রাজ্য পুলিশের ৫০ থানায় রদবদল, বদলি হলেন একাধিক আইসি
Major Police Reshuffle in Bengal

এক নির্দেশিকায় রাজ্য পুলিশের ৫০ থানায় রদবদল, বদলি হলেন একাধিক আইসি

বাগুইআটি থেকে ইসলামপুর, রায়গঞ্জ থেকে মিরিক—একাধিক থানার দায়িত্বে নতুন মুখ; দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ

ওয়েব ডেস্ক :একাধিক থানার দায়িত্বে এবার নতুন আধিকারিক। রাজ্য পুলিশের বুধবারের নির্দেশিকায় ৫০টি থানার আইসি পদে রদবদলের কথা জানানো হয়েছে। বিভিন্ন পুলিশ জেলা ও কমিশনারেটের অধীনে কর্মরত ইন্সপেক্টরদের নতুন জায়গায় পাঠানো হয়েছে। শুধু থানার দায়িত্বেই নয়, কয়েকজন আধিকারিককে এসটিএফ এবং বারাকপুর পুলিশ কমিশনারেটেও বদলি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, নতুন পদে দ্রুত যোগ দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের।

বদলির তালিকায় রয়েছে উত্তরবঙ্গের একাধিক থানা। মিরিকের দায়িত্ব ছেড়ে বসিরহাটের আইসি হচ্ছেন নয়ন চক্রবর্তী। অন্যদিকে, বসিরহাটের বর্তমান আইসি মহম্মদ ফিরোজ আলিকে পাঠানো হয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেটে। মিরিক থানার নতুন দায়িত্ব পাচ্ছেন ভূষণ ছেত্রী। তিনি এতদিন দার্জিলিং ডিআইবিতে ইন্সপেক্টর পদে ছিলেন। রায়গঞ্জের আইসি অমিতাভ দাসকেও বারাকপুর পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। ইসলামপুর থানার দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডির ইন্সপেক্টর প্রসেনজিৎ বিশ্বাসকে। ওই থানার বর্তমান আইসিকে কাঁথির কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে।

আরও খবর :  চলন্ত বাইকে বাবার সঙ্গে যাওয়ার সময় লেপার্ডের হামলা, জখম ৯ বছরের শিশুকন্যা

কলকাতা সংলগ্ন এলাকাতেও পরিবর্তন হয়েছে থানার নেতৃত্বে। বাগুইআটি থানার নতুন আইসি কাজল বন্দ্যোপাধ্যায়। রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানায় সিআই পদে ছিলেন তিনি। রানাঘাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশিস সরকারকে। তিনি আগে রানাঘাট পুলিশ জেলার ডিআইবিতে ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন। কোচবিহার কোতোয়ালি থানার নতুন আইসি হচ্ছেন সুখময় চক্রবর্তী। তিনি চন্দননগর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর ছিলেন।

এদিকে, কয়েকজন আধিকারিককে থানার দায়িত্ব থেকে সরিয়ে অন্য বিভাগে পাঠানো হয়েছে। রঘুনাথপুরের আইসি অতনু সাঁতরার নতুন দায়িত্ব এসটিএফে। তাঁর জায়গায় আসছেন সুব্রত মালাকার। তিনি বাঁকুড়া সাইবার ক্রাইম থানার আইসি ছিলেন। সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখাঁকেও এসটিএফে পাঠানো হয়েছে। এ ছাড়াও কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন পুলিশ জেলার একাধিক থানায় আইসি পদে পরিবর্তন আনা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News