HomeScrollমাদকমুক্ত ভারতের ডাক মোদির, বৈঠকে আবেগে ভারী হয়ে এল কণ্ঠ
PM Modi

মাদকমুক্ত ভারতের ডাক মোদির, বৈঠকে আবেগে ভারী হয়ে এল কণ্ঠ

যুবসমাজকে নেশার কবল থেকে বাঁচানোর আর্জি, নকশালবাদ নির্মূল হলে মাদক সমস্যাও দূর করা সম্ভব বলে বার্তা

ওয়েব ডেস্ক : দেশের মাদক সমস্যা নিয়ে বলতে গিয়ে আবেগ সামলাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রসঙ্গ উঠতেই আবেগে রুদ্ধ হয়ে আসে তাঁর কণ্ঠ। যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। শুধু নিয়ন্ত্রণ নয়, দেশ থেকে এই সমস্যা সম্পূর্ণ নির্মূল করার বার্তা দেন প্রধানমন্ত্রী।

ফিলিপিন্সে আসিয়ান-ভারত সম্মেলনে যোগ দিয়ে দেশে ফেরার পরই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন মোদি। সেখানে তাঁর বক্তব্য, নকশালবাদ নির্মূল করা সম্ভব হলে মাদক সমস্যারও অবসান ঘটানো যাবে। এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। আগামী বছরের শুরুতেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। সেখানে মাদক সমস্যা মোকাবিলায় আম আদমি পার্টি সরকারের ভূমিকা ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠেছে।

আরও খবর :  গতিপথ বদলাল আকভান, ওড়িশা উপকূলের দিকে ঘূর্ণিঝড়ের অভিমুখ

এদিকে, মার্চ মাসে কেন্দ্রীয় সরকার ভারতে নকশালবাদের অবসান ঘটেছে বলে ঘোষণা করেছিল। তার পরেই ছত্তিশগড়ের নকশালবিরোধী অভিযানক্ষেত্র থেকে সিআরপিএফের একটি ব্যাটালিয়ন সরিয়ে নেওয়া হয়েছে। এক হাজারেরও বেশি জওয়ানকে মণিপুরে মোতায়েনের জন্য পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কোনও ইউনিটকে নকশালবিরোধী অভিযানক্ষেত্র থেকে সরানোর ক্ষেত্রে এটিই প্রথম ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News