ওয়েব ডেস্ক : গতিপথে সামান্য পরিবর্তন ঘটিয়েছে ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan)। নতুন গতিপথ অনুযায়ী, আগামী ২০ নভেম্বর শুক্রবার বিকেলে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সম্ভাব্য ল্যান্ডফলের জায়গা অন্ধ্রপ্রদেশের নরসাপুর ও পুরীর মাঝামাঝি এলাকায়।
ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে। ঝড়ের প্রভাবে বিমান পরিষেবা, ট্রেন চলাচল এবং সড়ক পরিবহণ ব্যবস্থা ব্যাহত হতে পারে।
আরও খবর : আজম খানের শাস্তি স্থগিত, উত্তরপ্রদেশ সরকারের আবেদন আদালত খারিজ সুপ্রিম কোর্টে
আকভনের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ওড়িশা এবং উপকূলীয় ওড়িশায় তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত ২০ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।







