HomeBig newsবসিরহাটে তৃণমূলে বড়সড় ভাঙন! প্রায় ৬০ জন পঞ্চায়েত সদস্যের যোগদান NCPI-তে
Basirhat

বসিরহাটে তৃণমূলে বড়সড় ভাঙন! প্রায় ৬০ জন পঞ্চায়েত সদস্যের যোগদান NCPI-তে

প্রধান-সহ চারটি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দলবদল, বসিরহাটে রাজনৈতিক চর্চা

ওয়েব ডেস্ক : সন্দেশখালি, হাড়োয়া ও মিনাখার পর এবার বসিরহাটে (Basirhat) তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙনের ছবি। উত্তর ২৪ পরগনার বসিরহাট ১ নম্বর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৬০ জন তৃণমূল সদস্য NCPI-তে যোগদান করলেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত প্রধান-সহ একাধিক সদস্য।

ইটিন্ডা-পানিতর, সাকচুড়া-বাগুন্ডি, নিমদাঁড়িয়া-কোদালিয়া এবং গোটরা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এই দলবদল করেছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন NCPI-এর রাজ্য সম্পাদক রাজীব সিনহা।

আরও খবর :  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল বন্ধের আর্জি, ৩০ নভেম্বর হাইকোর্টে মামলার শুনানি

এই যোগদানের ফলে বসিরহাট ১ নম্বর ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত NCPI-এর দখলে যেতে পারে সম্ভাবনা তৈপি হয়েছে। তৃণমূলের এই দলবদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলবদলের ঘটনা নিয়ে তৃণমূলের অন্দরেও শুরু হয়েছে জোর জল্পনা।

[youtube-feed feed=1]
Read More

Latest News