HomeBig newsBREAKING NEWS: কুলগাম হামলার অন্যতম চক্রী লতিফ ভাট এনকাউন্টারে নিহত
Jammu and Kashmir

BREAKING NEWS: কুলগাম হামলার অন্যতম চক্রী লতিফ ভাট এনকাউন্টারে নিহত

সিআরপিএফ শিবিরে হামলার ঘটনায় অভিযুক্ত লতিফ ভাট-সহ দুই জঙ্গির মৃত্যু। গত ১১ নভেম্বরের হামলায় তিন জওয়ান আহত হয়েছিলেন। দক্ষিণ কাশ্মীরে জঙ্গিদমন অভিযান জোরদার করেছে নিরাপত্তাবাহিনী।

ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত লস্কর-ই-তইবার দুই জঙ্গি। মৃতদের মধ্যে রয়েছে লতিফ ভাট। গত সপ্তাহে মির বাজারের কাছে সিআরপিএফ শিবিরে হামলার ঘটনায় তাদের যোগ ছিল বলে জানা গিয়েছে। সোমবারের এই সংঘর্ষে আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।

গত ১১ নভেম্বর কুলগামের (Kulgam) মির বাজারের কাছে একটি সিআরপিএফ শিবিরে হামলা চালায় দুই সশস্ত্র জঙ্গি। গুলিতে তিন জওয়ান আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। হামলার পর জঙ্গিরা জঙ্গলের দিকে পালিয়ে যায়। এরপর থেকেই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। সোমবার সেই অভিযানের মধ্যেই সংঘর্ষ শুরু হয় এবং দুই জঙ্গির মৃত্যু হয়।

আরও খবর :  ভোটের আগে তরুণদের মন জয়ে ট্যাব বিলি আদিত্যনাথের! অখিলেশকে নিশানা করে ‘ঘুষের চাকরি’র অভিযোগ

তদন্তকারী সূত্রের দাবি, কুলগামের বাসিন্দা লতিফ ভাট দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে সক্রিয় ছিল। স্থানীয় ওভারগ্রাউন্ড কর্মীদের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় আশ্রয় বদল করত সে। ২০২৬ সালে একাধিক জঙ্গি হামলায় তার নাম জড়িয়েছে। গত ২২ জুলাই অনন্তনাগের লালচকে এক পুলিশ কনস্টেবলকে হত্যা এবং ৩১ জুলাই কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনায়ও তার যোগ থাকার অভিযোগ রয়েছে।

কুলগামের হামলার ২৪ ঘণ্টার মধ্যেই কিশ্তওয়ারে দুই স্পেশাল পুলিশ অফিসার বাবি চাঁদ ও যশপাল কুমার জঙ্গিদের গুলিতে নিহত হন। তাঁরা জঙ্গিদমন অভিযানে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিতে যাওয়ার সময় হামলার মুখে পড়েছিলেন বলে জানা গিয়েছে। পরপর হামলার পর জম্মু-কাশ্মীরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিআরপিএফের স্পেশাল ডিরেক্টর জেনারেল সন্দীপ খিরওয়ার। অন্যদিকে, রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফেরার সরকারি দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

[youtube-feed feed=1]
Read More

Latest News