HomeScrollকাঁকসায় মাদক কারবারের প্রতিবাদ ঘিরে সংঘর্ষ, আহত একাধিক! পুলিশকে কড়া বার্তা বিজেপি...
Kanksa

কাঁকসায় মাদক কারবারের প্রতিবাদ ঘিরে সংঘর্ষ, আহত একাধিক! পুলিশকে কড়া বার্তা বিজেপি বিধায়কের

গোপালপুর উত্তরপাড়ায় মদ, গাঁজা ও ব্রাউন সুগারের আসর বসার অভিযোগে প্রতিবাদ ঘিরে উত্তেজনা। সংঘর্ষে আহত একাধিক মহিলা-সহ কয়েকজন, পুলিশকে হুঁশিয়ারি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের।

ওয়েব ডেস্ক : মদ, গাঁজা ও ব্রাউন সুগারের আসর বসার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত কাঁকসার (Kanksa) গোপালপুর উত্তরপাড়া। স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রতিবাদকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন একাধিক ব্যক্তি। মাথা ফেটে জখম হয়েছেন কয়েকজন মহিলা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয়দের অভিযোগ, গোপালপুর উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরেই মদ ও গাঁজার আসর বসছে। পাশাপাশি ব্রাউন সুগারের কারবার চলার অভিযোগও উঠেছে। এই ধরনের কার্যকলাপের প্রতিবাদে রবিবার রাতে সরব হন এলাকার কয়েকজন বাসিন্দা। অভিযোগ, সেই সময় দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা সংঘর্ষের চেহারা নেয়। চলে মারধর ও ধস্তাধস্তি। সংঘর্ষের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগও উঠেছে।

আরও খবর :  মাত্র ১০০ টাকা কালীপুজোর চাঁদা না দেওয়ায় আগুন! পুড়ে ছাই মৎস্যজীবীর মাছের ভেড়ির ঘর

আহতদের মধ্যে কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সোমবার সকালে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে দ্বিতীয়বারের জন্য ঘটনাস্থলে যায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় চলছে পুলিশি টহল ও নজরদারি।

এই ঘটনার পর পুলিশকে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মদ, গাঁজা ও ব্রাউন সুগারের আসর বসার খবর পাওয়ার পর পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে। তবে আগামী দিনে একই ধরনের ঘটনা ঘটলে পুলিশকে কীভাবে কাজ করাতে হয়, তা তাঁদের জানা রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News