HomeScrollগাজায় ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার
Israel

গাজায় ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

শনিবার সন্ধ্যায় দক্ষিণ গাজায় হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছে ইজরায়েলি সেনা, মৃত্যুর খবর নিশ্চিত করল আল-কাসাম ব্রিগেড

ওয়েব ডেস্ক : গাজায় ইজরায়েলি (Israel) সেনার হামলায় খতম হামাসের সামরিক শাখার অন্যতম শীর্ষ কমান্ডার সামির আবু ইউনিস। শনিবার সন্ধ্যায় দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। রবিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড। ৫৩ বছর বয়সি ইউনিস ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পরিকল্পনা ও তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে খবর।

রবিবার ভোরে ইজরায়েলি সেনা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের যৌথ বিবৃতিতে জানানো হয়, হামাসের সামরিক শাখার এক শীর্ষ সদস্যকে নিশানা করে অভিযান চালানো হয়েছে। তবে প্রাথমিক বিবৃতিতে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর কথা জানিয়েছে ইজরায়েলি বাহিনী।

অন্যদিকে, আল-কাসাম ব্রিগেডের তরফে টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে ইউনিসের মৃত্যুর কথা জানানো হয়। সংগঠনের দাবি, ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা এবং তার তদারকিতে অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন তিনি। নিরাপত্তা সূত্রের খবর, আল-কাসাম ব্রিগেডের রাফা এলাকার কমান্ডার ছিলেন ইউনিস। খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। গাজার অসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইউনিসের দেহ তাঁদের হাতে এসেছে। ওই হামলায় আরও দু’জন আহত হয়েছেন।

আরও খবর :  ১১৩ দিন অন্তর ভয়ংকর বিস্ফোরণ! নক্ষত্রের আলো বাড়া-কমার রহস্য ভেদ করল নাসা

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর শুরু হয়েছিল দীর্ঘ সংঘাত। প্রায় দু’বছরের যুদ্ধের পর ২০২৫ সালের অক্টোবর মাসে আমেরিকার সমর্থনে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির পরেও ইজরায়েল ও হামাস পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। সংঘর্ষের তীব্রতা অনেকটা কমলেও গাজায় নিয়মিত সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইজরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ১,৬০০-র বেশি প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News