HomeBig newsচলন্ত বাইকে বাবার সঙ্গে যাওয়ার সময় লেপার্ডের হামলা, জখম ৯ বছরের শিশুকন্যা
Alipurduar

চলন্ত বাইকে বাবার সঙ্গে যাওয়ার সময় লেপার্ডের হামলা, জখম ৯ বছরের শিশুকন্যা

আচমকা চা বাগান থেকে বেরিয়ে হামলা, বাম পায়ে থাবা ও দাঁতের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি শিশু

ওয়েব ডেস্ক : বাবার সঙ্গে চলন্ত বাইকে চেপে যাচ্ছিল ৯ বছরের মেয়েটি। আচমকাই চা বাগান থেকে বেরিয়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল একটি লেপার্ড। বন্যপ্রাণীর হামলায় গুরুতর জখম হল শিশুকন্যার বাম পা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারের (Alipurduar) হ্যামিল্টনগঞ্জ এলাকায়।

ঘটনাটি ঘটেছে গতকাল রাতে হ্যামিল্টনগঞ্জের মেচপাড়া ডাইভারশনের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুয়াপাড়ার বাসিন্দা সাবির লোহারা নিজের ৯ বছরের মেয়েকে নিয়ে বাইকে করে হ্যামিল্টনগঞ্জ মেলায় যাচ্ছিলেন। মেচপাড়া ডাইভারশনের কিছুটা আগে পৌঁছতেই আচমকা চা বাগান থেকে বেরিয়ে আসে একটি বড় আকারের লেপার্ড।

আরও খবর :  বসিরহাটে তৃণমূলে বড়সড় ভাঙন! প্রায় ৬০ জন পঞ্চায়েত সদস্যের যোগদান NCPI-তে

কিছু বুঝে ওঠার আগেই চলন্ত বাইকে থাকা শিশুকন্যাকে লক্ষ্য করে হামলা চালায় সেটি। লেপার্ডের থাবা ও দাঁতের আঘাতে শিশুটির বাম পা জখম হয়। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাবা ও মেয়ে। এরপর আহত শিশুকন্যাকে দ্রুত লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News