HomeBig newsজ্ঞানেশ কুমারকে নিয়ে পোস্টের জের, পুলিশের তলবে ভবানীপুর থানায় অভিষেক
Abhishek Banerjee

জ্ঞানেশ কুমারকে নিয়ে পোস্টের জের, পুলিশের তলবে ভবানীপুর থানায় অভিষেক

মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে সমাজমাধ্যমে মন্তব্যের জেরে আইনি জটিলতায় তৃণমূল সাংসদ। শনিবার পুলিশের নির্দেশ মেনে ভবানীপুর থানায় হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে করা একটি পোস্ট ঘিরে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুলিশের তলব মেনে শনিবার ভবানীপুর থানায় হাজির হন তিনি। বেলা ১২টা ২৩ মিনিট নাগাদ থানায় পৌঁছন তৃণমূল সাংসদ।

বিতর্কের সূত্রপাত অভিষেকের একটি এক্স পোস্ট। সেখানে জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে আক্রমণ করেছিলেন তিনি। এই মন্তব্যের বিরুদ্ধে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, একজন সাংসদের এমন মন্তব্যে গুজরাটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগতে পারে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু হয়।

আরও খবর :  শীতের আমেজে ফের বৃষ্টির ভ্রুকুটি! বঙ্গোপসাগরে নিম্নচাপ, ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগেও নতুন করে আইনি জটিলতায় পড়েছেন অভিষেক। গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশ ও সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। সেই বক্তব্যের পর ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় এক মহিলা অভিযোগ দায়ের করেন। শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের বাসভবনে গিয়ে পুলিশ তাঁকে হাজিরার নোটিস দেয়। আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News