HomeScrollনগ্ন ছবি পাওয়ার বিনিময়ে পাকিস্তানি গুপ্তচরকে সেনার গোপন তথ্য! গ্রেফতার বায়ুসেনার উইং...
IAF Officer

নগ্ন ছবি পাওয়ার বিনিময়ে পাকিস্তানি গুপ্তচরকে সেনার গোপন তথ্য! গ্রেফতার বায়ুসেনার উইং কমান্ডার

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছে দেশের সামরিক গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতীয় বায়ুসেনার এক আধিকারিকের বিরুদ্ধে। পাঁচ মাস ধরে হেফাজতে রয়েছেন অভিযুক্ত।

ওয়েব ডেস্ক : ব্যক্তিগত সম্পর্কের প্রলোভনে দেশের নিরাপত্তার সঙ্গে আপস করার গুরুতর অভিযোগ উঠল ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের (Indian Air Force Officer) বিরুদ্ধে। দিল্লি পুলিশের চার্জশিট অনুযায়ী, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক যুবতীর কাছে নগ্ন ছবি পাওয়ার বিনিময়ে সামরিক বাহিনীর অত্যন্ত গোপন তথ্য পাঠিয়েছিলেন ওই আধিকারিক। যুদ্ধের পরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমানের অবস্থান এবং গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটির তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সরকারি গোপনীয়তা আইনে দায়ের হওয়া মামলায় গত পাঁচ মাস ধরে হেফাজতে রয়েছেন তিনি।

পুলিশের দাবি, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুবতীর সঙ্গে যোগাযোগ রাখতেন অভিযুক্ত। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, নগ্ন ছবি পাঠানোর পর তার বিনিময়ে গোপন সামরিক নথির পাতা পাঠাতেন তিনি। দেশের বিভিন্ন সামরিক অভিযানের প্রস্তুতি এবং যুদ্ধকালীন মোতায়েন সংক্রান্ত তথ্যও পাচার করা হয়েছিল বলে অভিযোগ।

আরও খবর :  ‘প্রধানমন্ত্রী ফোনে আড়ি পাতেন না’, রাহুলের অভিযোগের মাঝেই মোদিকে নিয়ে মুখ খুললেন স্যাম পিত্রোদা

তদন্তকারীদের দাবি, শুধু নিজের হাতেই তথ্য পাচার করেননি ওই আধিকারিক। তাঁর অধীনে কর্মরত পাঁচ জন বায়ুসেনা আধিকারিকের মোবাইলেও ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করানোর ব্যবস্থা করেছিলেন তিনি। এর মাধ্যমে তাঁদের গোপন তথ্য এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে নজরদারি চালানোর চেষ্টা হয়েছিল বলে সন্দেহ পুলিশের।

পুলিশের হাতে থাকা ডিজিটাল তথ্য অনুযায়ী, অভিযুক্ত ও পাকিস্তানি অপারেটিভের মধ্যে ৩ হাজার ৮টি মেসেজ, ৬৫টি ছবি, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি লিঙ্ক আদানপ্রদান হয়েছিল। বর্তমানে ফাঁস হওয়া তথ্যের পরিমাণ এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News