Saturday, March 28, 2026
HomeScrollনবরূপে নির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Tripura Sundari Temple

নবরূপে নির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫২৪ বছরের পুরনো ত্রিপুরা সুন্দরী মন্দির ৫২ কোটি টাকারও বেশি ব্যয়ে পুনর্নির্মাণ

ওয়েবডেস্ক- আগামী ২২ সেপ্টেম্বর নররূপে নির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দির (Tripura Sundari Temple) উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাতে। ত্রিপুরা সরকারের এক ঊর্ধতন কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। ২২ সেপ্টেম্বর (22 September) এখনও উদ্বোধনের একটি দিন ঠিক হয়েছে। ত্রিপুরার উদয়পুরে হিন্দুদের দ্বারা পূজিত ৫১ পীঠের মধ্যে ত্রিপুরা সুন্দরী মন্দির।

প্রধানমন্ত্রী সফরের আগে ঊধবতন কর্মকর্তা সহ ডিজি অনুরাগ শনিবার উদয়পুরের  গোমতী জেলা সদর দফতর পরিদর্শন করেন। রবি ও সোমবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (CM Manik Saha), অন্যান্য মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সফর এবং মন্দির উদ্বোধনের সম্ভাব্য ব্যবস্থা তদারকি করতে আসবেন বলে জানা গেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এর আগে আগরতলা থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণে উদয়পুরে নবনির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রশাদ (তীর্থযাত্রা পুনরুজ্জীবন ও আধ্যাত্মিক ঐতিহ্য বৃদ্ধি অভিযান) প্রকল্পের আওতায় মন্দির নির্মিত হয়েছে। নবরূপে সাজাতে ৫২৪ বছরের পুরনো ত্রিপুরা সুন্দরী মন্দিরটি ৫২ কোটি টাকারও বেশি ব্যয়ে পুনর্নির্মাণ করা হয়েছে। ত্রিপুরা সরকারও এই প্রকল্পে ৭ কোটি টাকা অবদান রেখেছে।

আরও পড়ুন- বন্যাকবলিত পাঞ্জাব পরিদর্শনে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি রয়েছে?

দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার ত্রিপুরা সুন্দরী মন্দিরটি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

১৫০১ সালে উদয়পুরে রাজ্যের প্রাক্তন রাজা মহারাজা ধন্য মানিক্য কর্তৃক মন্দিরটি নির্মিত হয়। দেশের ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। কলকাতার কালীঘাটের কালী মন্দির এবং গুয়াহাটির কামাখ্যা মন্দিরের পরে পূর্ব ভারতের তৃতীয় এই ধরণের মন্দির। শত শত রাজার ৫১৭ বছরের শাসনের শেষে, ১৯৪৯ সালের ১৫ অক্টোবর তৎকালীন শাসক মহারাণী কাঞ্চন প্রভা দেবী এবং ভারতীয় গভর্নর জেনারেলের মধ্যে একীভূতকরণ চুক্তি স্বাক্ষরের পর ত্রিপুরা ভারত সরকারের নিয়ন্ত্রণে আসে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto