Wednesday, August 19, 2026
HomeScroll'বন্দে মাতরম' গান নিয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার!
Vande Mataram

‘বন্দে মাতরম’ গান নিয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার!

'বন্দে মাতরম' গান নিয়ে চলতি মাসেই স্বরাষ্ট্রমন্ত্রকের নেতৃত্বে বৈঠক হয়েছিল

ওয়েব ডেস্ক : ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেতে চলেছে ‘বন্দে মাতরম’ (Vande Mataram)! বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chatterjee) রচিত দেশাত্মবোধক এই গানকে নিয়ে সম্প্রিতি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, জাতীয় সঙ্গীতের বিষয়ে যে আইন রয়েছে, তা ‘বন্দে মাতরম’-এর ক্ষেত্রেও লাগু করতে চাইছে মোদি সরকার।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ‘বন্দে মাতরম’ নিয়ে চলতি মাসেই স্বরাষ্ট্রমন্ত্রকের নেতৃত্বে বৈঠক হয়েছিল। দেশের জাতীয় সঙ্গীতকে (National anthem) শ্রদ্ধা জানানোর জন্য যে নিয়ম ও নির্দেশিকা রয়েছে, তা ‘বন্দে মাতরম’-এর ক্ষেত্রে লাগু করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, জাতীয় সঙ্গীত যখন চলে তখন দাঁড়িয়ে সেই দেশাত্মবোধক গানকে সম্মান জানানোই নিয়ম। তা ‘বন্দে মাতরম’ ক্ষেত্রেও শুরু করা চালু করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।

আরও খবর : তামাকজাত পণ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি ওড়িশা সরকারের!

সাল ১৮৭৫। সে বছর প্রকাশিত হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chatterjee) রচিত বন্দে মাতরম গান। এর পরে ১৮৮২ সালে ‘আনন্দমঠ’ উপন্যাসে তা ব্যবহৃত হয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তা গেয়েছিলেন ১৮৯৬ সালে। চলতি বছর এই দেশাত্মবোধক গানের ১৫০ বছরপূর্তি উদযাপন হচ্ছে।

কিন্তু বর্তমানে এই দেশাত্মবোধক গান রাজনীতির আঙিনায় চলে এসেছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ১৯৩৭ সালে এই গানের বেশ কিছু শ্লোক বাদ দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। যা দেশ ভাগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে এর পাল্টা বিজেপিকেও আক্রমণ করেছিল কংগ্রেস। কিন্তু জানা যাচ্ছে, এবার ‘বন্দে মাতরম’ নিয়ে বেশ কিছু নিয়ম লাগু করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor