Sunday, April 12, 2026
HomeScrollত্রিপুরা বাজেট, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য আরও ৩ শতাংশ মহার্ঘভাতা

ত্রিপুরা বাজেট, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য আরও ৩ শতাংশ মহার্ঘভাতা

আগরতলা: সরকারি কর্মচারীদের (Government employee) মন পেতে এবার বাংলা নববর্ষের (Bangal New Year) আগেই দরাজ হস্ত ত্রিপুরা মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের উপহার তুলে দিল ত্রিপুরা সরকার (Tripura Government)। রাজ্য সরকারের কর্মচারী (Government Employee) ও পেনশনারদের (pensioners) জন্য আরও ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করা হয়েছে।

শনিবার রাজ্য বিধানসভা বাজেট অধিবেশনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা (Tripura Chief Minister Professor Dr. Manik Saha) এই ঘোষণা করে খুশির খবর শোনান।অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহরায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করেন। এর পরেই মুখ্যমন্ত্রী চমক দেন।

আরও পড়ুন: IPL আবহে পদক্ষেপ কেন্দ্রের, বন্ধ করে দেওয়া হল ৩৫৭টি গেমিং প্ল্যাটফর্ম, নজরে আরও ৭০০

ডা: মানিক সাহা জানান, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনাররা আগামী এপ্রিল মাস থেকে আরও ৩ শতাংশ মহার্ঘভাতা ও ডিআর পাবেন। মুখ্যমন্ত্রীর রাজ্যের ব্যয়ভারের কথা উল্লেখ করে বলেন, ৩ শতাংশ ডিএ এবং ডিআর প্রদান করতে বছরে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে। রাজ্য সরকারের কর্মচারীগণ এই ৩ শতাংশ মিলিয়ে মোট ৩৩ শতাংশ মহার্ঘভাতা পাবেন।

ত্রিপুরার ১৩তম বিধানসভা র ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট চলবে ১ এপ্রিল পর্যন্ত। অধিবেশনে রাজ্যের বাজেট ও পূর্ণ আইন প্রণয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা।

২০২৪-২৫ অর্থবছরে ২৭৮০৪.৬৭ কোটি টাকা বাজেট পেশ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বছরে ৩২৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ত্রিপুরার অর্থনীতিকে আরও তরান্বিত করবে বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ বিপ্লব কুমার দেব।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/