নয়াদিল্লি: জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) সঙ্গে প্রায় এক ঘণ্টার বেশি সময় নির্বাচন সদনে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক শেষে নির্বাচন সদন থেকে বেরিয়ে আবার কমিশনের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘‘আমি অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছি। কিন্তু এত দিনে এমন অহঙ্কারী নির্বাচন কমিশন দেখিনি। মমতার অভিযোগ, বিজেপির ইশারায় কাজ করছে কমিশন। CEC আমাদের কথা শোনেনি, তাই জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন, নির্বাচন সদন থেকে বেরিয়ে এমনই জানালেন মমতা। তাঁর কথায়, ‘‘আমাদের অসম্মান, অপমান করা হয়েছে।এমন ঔদ্ধত্য আগে দেখিনি।
এদিন মমতা বলেন, এমন আচরণ করছেন যেন উনি জমিদার, আর আমরা চাকর।অনেক নির্বাচন কমিশন দেখেছি। কিন্তু, কমিশনকে এরকম তোতাপাখি কেউ বানায়নি। তাঁর দাবি, ‘‘ওঁদের বলেছি আমরা আপনাদের কুর্সিকে সম্মান করি। কারও জন্য কুর্সি চিরন্তন নয়।’’ মমতার প্রশ্ন, ‘‘কেন বাংলাকে নিশানা করা হচ্ছে?’’
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)







