Wednesday, July 22, 2026
HomeScrollদুই 'ঘাতক' সুন্দরীর হাতেই জব্দ পাক সেনা? বিরাট দাবি বালোচ আর্মির
Pakistan

দুই ‘ঘাতক’ সুন্দরীর হাতেই জব্দ পাক সেনা? বিরাট দাবি বালোচ আর্মির

দুই ‘ঘাতক’ ফিদায়েঁর ছবি প্রকাশ্যে আসতেই হুলুস্থুল, জানেন এদের পরিচয়?

[h_news]

ওয়েব ডেস্ক: পাকিস্তানি সেনার (Pakistan Army) ঘাঁটিতে পরপর হামলায় বালোচিস্তানে (Balochistan) অন্তত ১০০ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বালোচ বিদ্রোহী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army)। অবাককর বিষয় হল, এই প্রাণঘাতী হামলার নেপথ্যে রয়েছেন দুই মহিলা। সম্প্রতি এই ফিদায়েঁ (Women Fidayeen) যোদ্ধাদের ছবি প্রকাশ করেছে বিএলএ। দু’জনের মধ্যে একজন হলেন আসিফা মেঙ্গাল। তবে দ্বিতীয় মহিলার পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি।

বিএলএ-র দাবি, আসিফা একাই অন্তত ১০০ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছেন। বালোচ সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আসিফা বালোচিস্তানের নুশকি অঞ্চলের বাসিন্দা। তাঁর পিতার নাম মহম্মদ ইসমাইল। জন্ম ২০০২ সালের ২ অক্টোবর। নিজের ২১তম জন্মদিনে তিনি বিএলএ-র মজিদ ব্রিগেডে যোগ দেন। এরপর ২০২৪ সালে ফিদায়েঁ হামলার প্রশিক্ষণ নেন। সংগঠনের দাবি অনুযায়ী, তাঁর লক্ষ্য ছিল নুশকিতে অবস্থিত পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর একটি কার্যালয়।

আরও পড়ুন: দলাই লামার ‘গ্র্যানি’ প্রাপ্তিতে কেন না-খুশ চীন? দেখুন বড় খবর

এদিকে বিএলএ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বন্দুক হাতে অন্যান্য সদস্যদের সঙ্গে ওই মহিলা যোদ্ধাকে দেখা যাচ্ছে। ভিডিওতে তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তাঁদের মা-বোনেদের উপর নির্যাতন চালানো হচ্ছে এবং সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে। তাঁর বক্তব্যে পাকিস্তানি সেনার বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা শোনা যায়।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99