Saturday, July 25, 2026
HomeBig newsবিরাট নির্দেশ দিয়ে SIR মামলার নিষ্পত্তি করল সুপ্রিম কোর্ট
Supreme Court

বিরাট নির্দেশ দিয়ে SIR মামলার নিষ্পত্তি করল সুপ্রিম কোর্ট

‘২৭ লক্ষের মধ্যে ট্রাইবুনালে নিষ্পত্তি মাত্র ১৩৬টা?’ প্রশ্ন শুনে কী বললেন বিচারপতি

নয়াদিল্লি: ট্রাইবুনালে নাম নিষ্পত্তি নিয়ে জটিলতা তৈরি হলে সরাসরি হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়া যেতে পারে। শুক্রবার এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একই সঙ্গে মালদহের মোথাবাড়িতে বিচারকদের ঘেরাওয়ের ঘটনায় এনআইএ-কে চার্জশিট জমা দেওয়ার অনুমতিও দিল শীর্ষ আদালত। একইসঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় বাংলায় বিপুল ভোট পড়ার বিষয়েও মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।

শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত (Surya Kant) এবং বিচারপতি জয়মাল্য বাগচির (Joymalya Bagchi) বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। তৃণমূল কংগ্রেসের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, প্রায় ২৭ লক্ষ আবেদনের মধ্যে মাত্র ১৩৬টি নিষ্পত্তি হয়েছে। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করেন, প্রয়োজন হলে মামলাকারীরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে আবেদন জানাতে পারেন।

আরও পড়ুন: ভোট করাচ্ছেন, কিন্তু নিজেরাই ভোটার নন! সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ নির্বাচন কর্মীদের

শুনানিতে উঠে আসে রাজ্যের প্রথম দফার ভোটের প্রসঙ্গও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এবার প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে এবং পরিযায়ী শ্রমিকরাও রাজ্যে ফিরে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই ভোটদানের হার ‘ঐতিহাসিক’ এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাও তিনি প্রশংসা করেন।

এদিকে রাজ্যে উচ্চ ভোটদানের হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি কান্ত। তিনি বলেন, একজন নাগরিক হিসেবে এত বেশি ভোট পড়তে দেখে তিনি খুশি। তাঁর মতে, মানুষ যত বেশি ভোটাধিকার প্রয়োগ করবেন, ততই গণতন্ত্র মজবুত হবে এবং হিংসার প্রবণতা কমবে। বিচারপতি বাগচীও জানান, প্রথম দফার ভোটে বড় ধরনের হিংসার ঘটনা ঘটেনি। শুনানির মাঝে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যে ভোটগণনার দিন, কমিশনের আইনজীবীকে নৈশভোজের আমন্ত্রণ জানান। সে প্রসঙ্গে বিচারপতি বাগচী রসিকতা করে বলেন, তিনি আগে কলকাতায় এলে সেই দায়িত্ব তাঁরই থাকত।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99