HomeBig newsনেতাদের ইন্সটাগ্রাম, ফেসবুক বন্ধ! হায়দারবাদ, মুম্বই অফিসে ধুন্ধুমার, মেটা-কে ৭ দিনের সময়সীমা...
Youth Congress

নেতাদের ইন্সটাগ্রাম, ফেসবুক বন্ধ! হায়দারবাদ, মুম্বই অফিসে ধুন্ধুমার, মেটা-কে ৭ দিনের সময়সীমা বেঁধে দিল যুব কংগ্রেস

হায়দরাবাদ, মুম্বই ও গুরুগ্রামে মেটার অফিসে বিক্ষোভ, বিজেপি-আরএসএসের নির্দেশে কাজ করার অভিযোগ কংগ্রেসের

ওয়েব ডেস্ক : ফেসবুক, ইন্সটাগ্রাম-এর নিয়ন্ত্রক সংস্থা মেটাকে সাত দিনের সময়সীমা বেঁধে দিল যুব কংগ্রেস (Youth Congress)। যুব কংগ্রেসের অভিযোগ, মেটা দেশের শাসক দল বিজেপি এবং আরএসএস-এর নির্দেশ মতো কাজ করছে। বেছে বেছে কংগ্রেসের পোস্ট সমাজ মাধ্যম থেকে নামিয়ে দিচ্ছে। বিভিন্ন হ্যান্ডল, অ্যাকাউন্টস বন্ধ অকেজো করে দিচ্ছে।

যুব কংগ্রেসের দাবি ওই সব অ্যাকাউন্টস ফের চালু করতে হবে। যে সমস্ত পোস্ট টাইমলাইন থেকে সরানো হয়েছে, তা আবার ফিরিয়ে আনতে হবে। আর এই সমস্ত করতে হবে আগামী সাত দিনের মধ্যে। দাবি মতো মেটা পদক্ষেপ না করলে আরও বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে যুব কংগ্রেস।

আরও খবর :  পাকিস্তানের মন্ত্রীকে তাজমহল ঘুরে দেখার ছাড়পত্র দিল কেন্দ্র

শুক্রবার হায়দরাবাদে গাচ্চিবউলিতে মেটার দফতরে ঢুকে পড়েন যুব কংগ্রেসের বিক্ষোভকারীরা। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ফুলের টব ভাঙচুর করা হয়। পুলিশ কয়েক জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে। শুধু হায়দরাবাদ না মেটার গুরুগ্রাম এবং মুম্বই অফিসেও বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস।

[youtube-feed feed=1]
Read More

Latest News