HomeBig newsঘূর্ণিঝড়ের রেশ কাটেনি, শনি-রবিবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ! সোমবার থেকে বাড়বে শীত?
Cyclone Akvan

ঘূর্ণিঝড়ের রেশ কাটেনি, শনি-রবিবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ! সোমবার থেকে বাড়বে শীত?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা

ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই নতুন করে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে (South Bengal)। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তার প্রভাবেই শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি (Rain)। শনিবার সকালেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজছে এলাকা। আবহাওয়ার এই পরিস্থিতি এখনই বদলাচ্ছে না। রবিবার পর্যন্ত বৃষ্টির দাপট বজায় থাকার পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দুপুরের পর দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং হুগলির কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। শুধু শনিবার নয়, রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ফলে সপ্তাহান্তে আবহাওয়ার দুর্ভোগ থেকে এখনই রেহাই মিলছে না।

আরও খবর :  ল্যান্ডফলের পরেও দুর্যোগের ভ্রুকুটি! শনি-রবিতে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি, সোমবার থেকেই কি ফিরবে শীত?

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব অনেকটাই কম থাকার পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা নেই।

সপ্তাহান্তের দুর্যোগের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী সপ্তাহের শুরুতে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার হতে শুরু করলে রাতের তাপমাত্রাও নামতে পারে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার থেকে শীতের অনুভূতি বাড়তে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News