ওয়েব ডেস্ক : বিতর্কের মধ্যেই পাক পরিবেশমন্ত্রীকে তাজমহল সফরের ছাড়পত্র দিল কেন্দ্র। মুসাদিক মাসুদ মালিককে (Musadik Malik) আগরা এবং তাজমহল যাওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বিষয়ক অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
আগরা তো বটেই নয়া দিল্লিরও বেশ কিছু জায়গায় যেতে পারবেন মাসুদ মালিক। ঘুরে দেখবেন হুমায়ুনের কবরস্থান এবং দিল্লি হাট। তবে সব দিক খতিয়ে দেখে পাকমন্ত্রীকে হজরত নিজামুদ্দিনের দরগা ঘুরে দেখার ছাড়পত্র দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক।
আরও খবর : সোনার দামে ২৫ শতাংশ পতন!
সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেন-এর বৈঠকে যোগ দিতে মাসুদ মালিক ভারতে সফরে এসেছেন। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই মুসাদিক মাসুদ মালিক-এর এক মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা মোদি সরকারকে নিশানা করেন। ভারতের বিরুদ্ধে হিংসাত্মক মন্তব্য করেন মাসুদ। হাত কেটে নেওয়ার কথা বলেন। পাকমন্ত্রীর সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী ভাবে একই মঞ্চে থাকছেন তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস।







