HomeBig newsনিট প্রশ্নফাঁস মামলায় ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন! ২৫ নভেম্বর থেকে শুরু...
NEET Paper Leak Case

নিট প্রশ্নফাঁস মামলায় ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন! ২৫ নভেম্বর থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া

এনটিএ-র তিন বিশেষজ্ঞ-সহ ১৪ জনের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ, নিজেদের নির্দোষ দাবি অভিযুক্তদের

ওয়েব ডেস্ক : নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় (NEET Paper Leak Case) ১৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করল দিল্লির বিশেষ আদালত। শনিবার রাউস অ্যাভিনিউ আদালতে বিচারক অজয় গুপ্ত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। তবে প্রত্যেকেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। আগামী ২৫ নভেম্বর থেকে মামলার মূল বিচারপ্রক্রিয়া শুরু হবে। দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে প্রতিদিন শুনানি ও সাক্ষ্যগ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

গত ১৮ নভেম্বর বিশেষ বিচারক অজয় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন। আনুষ্ঠানিক চার্জ গঠনের জন্য ২১ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল। বিচারবিভাগীয় হেফাজত থেকে সব অভিযুক্তকে এ দিন সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো শনিবার তাঁদের উপস্থিতিতেই চার্জগঠন হয়। সব মিলিয়ে এই মামলার ১৪ জন অভিযুক্ত হলেন— যশ যাদব, মাঙ্গিলাল বিওয়াল, দীনেশ বিওয়াল, বিকাশ বিওয়াল, শুভম খায়েরনার, ধনঞ্জয় লোখন্ডে, প্রহ্লাদ কুলকার্নি, তেজস হর্ষদ কুমার, মনোজ শিরুরে, শিবরাজ রঘুনাথ মোটেগাঁওকর, মনীষা ওয়াঘমারে, মনীষা মান্ধরে, শেষরাও বজরং সূর্যবংশী এবং মনীষা সঞ্জয় হবলদার।

সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ-র তিন বিষয়বিশেষজ্ঞের কাছ থেকে পরীক্ষার গোপন প্রশ্নপত্র বেআইনিভাবে বাইরে ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। সেই প্রশ্নপত্র বিভিন্ন ব্যক্তির মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার একটি চক্র কাজ করেছিল বলে দাবি তদন্তকারীদের। বাকি ১১ জনের বিরুদ্ধেও প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, দুর্নীতি দমন আইন, কপিরাইট আইন এবং ২০২৪ সালের পাবলিক এক্সামিনেশনস আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও খবর :  মহারাষ্ট্রে ফের বিজেপিকে ধাক্কা শিন্ডে সেনার! সাংলি ও সাতারার সমবায় ব্যাঙ্কের ক্ষমতা দখলে বিরোধীদের সঙ্গে জোট

উল্লেখ্য, গত ৩ মে নিট-ইউজি ২০২৬ পরীক্ষা হয়েছিল। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। কিন্তু প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসতেই ১২ মে পরীক্ষা বাতিল করে এনটিএ (NTA)। পরে ২১ জুন নতুন করে পরীক্ষা নেওয়া হয়। এই ঘটনায় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। সিবিআই প্রথমে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। পরে আরও এক অভিযুক্তের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট পেশ করা হয়। পরে ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়।এবার ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের পর শুরু হতে চলেছে মামলার বিচারপর্ব। আদালতের নির্দেশ অনুযায়ী, ২৫ নভেম্বর থেকে সিবিআইয়ের পেশ করা তথ্যপ্রমাণ ও সাক্ষীদের বয়ান খতিয়ে দেখা হবে।

বলে রাখা দরকার, এই ঘটনায় রাস্তায় নেমেছিল রাজধানী-সহ গোটা দেশ। প্রতিবাদ দেখেছিল গোটা বিশ্ব। এর জেরে ইস্তফা দিতে কার্যত বাধ্য হয়েছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর সেই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠল হল।

[youtube-feed feed=1]
Read More

Latest News