Tuesday, June 30, 2026
HomeScrollরাজ্য বাজেটের পর SIR নিয়ে আলোচনা বিধানসভায়!
SIR

রাজ্য বাজেটের পর SIR নিয়ে আলোচনা বিধানসভায়!

১৬৯ মোশনে এই আলোচনা হবে বলে জানা যাচ্ছে!

ওয়েব ডেস্ক : রবিবার, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গের বাজেট (West Bengal Budget)। আগামী ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই বাজেট পেশ করা হবে। তার আগে মঙ্গলবার অন্তরবর্তীকালীন বাজেট অধিবেশন শুরু হতে চলেছে বিধানসভায় (Vidhan Bhavan)।

জানা যাচ্ছে, বাজেট অধিবেশনের পর দিন ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে আলোচনা হতে পারে বিধানসভায়। এখনও পর্যন্ত ঠিক হয়েছে ৬ তারিখ এসআইআর নিয়ে আলোচনা হবে বিধানসভায়। এ নিয়ে বাজেটের প্রথম দিনে শোক প্রস্তাবও করা হতে পারে। অন্যদিকে, ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বাজেট অধিবেশনের দিন সকালে ভাষণ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পর বিকেলে পেশ হবে বাজেট।

আরও খবর : আনন্দপুরের ঘটনায় ৮দিন পেরিয়েছে! এখন বাড়ি ফিরলেন না সৌমিত্র’রা

অন্যদিকে, দিল্লিতে এসআইআর-এর বিরুদ্ধে কমিশনে সঙ্গে সোমবার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। ৪ ফেব্রুয়ারি শুনানি হওয়ার কথা। এবার বিধানসভাতেও এসআইআর নিয়ে আলোচনা হতে চলেছে। ১৬৯ মোশনে এই আলোচনা হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শুধুমাত্র রাজ্যের শাসক দল তৃণমূল নয়, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও এসআইআর নিয়ে আলোচনার প্রস্তাব এনেছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের শেষ দিকে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে শুরু হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়া। এখনও চলছে এই প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে বাংলায় একাধিক অভিযোগ উঠেছে। বিএলও সহ বহু মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। এসবের মাঝে মৃতদের পরিবারদের নিয়ে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার তাঁদেরকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন মমতা। আর এসবের মাঝে জানা গেল, রাজ্য বাজেটের অধিবেশনের পরদিন বিধানসভায় এসআইআর নিয়ে হতে পারে আলোচনা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO