Sunday, June 21, 2026
HomeScrollআমাদের মাসল পাওয়ার দেখাবেন না, শাহকে চ্যালেঞ্জ মমতার
Mamata Banerjee

আমাদের মাসল পাওয়ার দেখাবেন না, শাহকে চ্যালেঞ্জ মমতার

আমি দিল্লি এলেই এরা ঘাবড়ে যায়, অমিত শাহকে তোপ মমতার

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ চলছে। প্রথম থেকেই তৃণমূল এর বিরুদ্ধে সরব। এ বিষয়ে আলোচনার জন্য সোমবার বিকেল সাড়ে ৪টেয় নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিনিধিদলকে সময় দিয়েছে। আজ বিকেল ৪টে নাগাদ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar Chief Election Commissioner of India) সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা (Mamata Banerjee)। তাঁর সঙ্গে থাকবে ১৫ সদস্যের এক প্রতিনিধি দল। বৈঠকে ‘এসআইআরে ক্ষতিগ্রস্ত’দেরও নিয়ে যাবেন মমতা। সেই সমস্ত পরিবারের কয়েক জন সদস্যকে দিল্লিতে নিয়ে গিয়েছেন মমতা। তাঁদের রাখা হয়েছে বঙ্গভবনে। কিন্তু সোমবার সকাল থেকে বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের তৎপরতা চোখে পড়েছে। অভিযোগ, বঙ্গভবন ঘিরে রাখা হয়েছে। এই খবর পেয়েই সেখানে ছুটে যান মমতা। ‘এসআইআর-এ ক্ষতিগ্রস্তদের’ হেনস্থার অভিযোগ, প্রতিবাদে গর্জে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নেমে আসা- সকাল থেকেই হেইল রোডে বঙ্গ ভবনে চড়ছে পারদ।দিল্লি পুলিশের (Delhi Police) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

বঙ্গ ভবনে গিয়েই পুলিশের উপর চড়াও হন মমতা। বলেন, “আপনারা আমাকে দেখে পালাচ্ছেন কেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবার এসেছে। আমরা কোনও বিক্ষোভ দেখাতে আসিনি। বিক্ষোভ দেখালে আপনাদের মাথা খারাপ করে দিতাম। যদি আমাদের সঙ্গে আপনারা এমন করেন, আমরাও জানি কী করতে হবে। এরা কি রাস্তায় থাকবে? যেখানে ওরা আছে, সেখানেই আপনারা বিরক্ত করছেন।”দিল্লি পুলিশের কাছে তাঁর আর্জি, ‘আমি দিল্লিতে আসি না। মিটিং রয়েছে বলে এসেছি। আমার দিল্লি পছন্দ নয়। যতদিন এই সরকার আছে এখানে আসতে ভাল লাগে না। এতগুলো বছর সাংসদ এবং মন্ত্রী হিসেবে দিল্লিতে এসেছি, এমন পুলিশি অতিসক্রিয়তা কখনও দেখিনি। আপনাদের কাছে অনুরোধ ওদের ভয় দেখাবেন না। এত পুলিশ ঘিরে থাকলে ওরা আতঙ্কিত হয়ে পড়ছে।’

আরও পড়ুন: ‘আমরা দিল্লি এলেই ব্ল্যাক কার্পেট’ বিস্ফোরক মমতা

মমতা সরাসরি অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, এটা করবেন না। আমাদের মাসল পাওয়ার দেখাবেন না। আপনি বাংলায় গেলে আমরা রেড কার্পেট পেতে দিই। আপনি যদি এভাবে ব্ল্যাক কার্পেট পেতে রাখেন, তাহলে আমরাও ব্ল্যাক রেজাল্ট দেখিয়ে দেব।” শাহের বিরুদ্ধে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লিতে যখন বিস্ফোরণ হয়, তখন এত পুলিশ কোথায় থাকে? আমি দিল্লি এলেই এরা ঘাবড়ে যায়। চাইলে আমি লাখ লাখ লোক নিয়ে আসতাম- তা করিনি। নিয়মের বাইরে কিছু করছি না। যা করছি অনুমতি নিয়েই করছি।’ তাঁর কথায়,‘আসল হচ্ছে মাথায় বসে থাকা ওই লোকটা। দিল্লি পুলিশ আমাদের রাজ্যের লোকদের উপরে অত্যাচার করছে। হুমকি দিচ্ছে। অমিত শাহ বাংলায় এলে লাল কার্পেট পেতে অভ্যর্থনা করা হয় আর আমরা দিল্লি এলেই ব্ল্যাক কার্পেট!’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto