Monday, February 2, 2026
HomeBig newsSIR সংঘাত চরমে! দিল্লিতে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, কী বললেন দেখুন
Mamata Banerjee

SIR সংঘাত চরমে! দিল্লিতে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, কী বললেন দেখুন

“আমাদের গায়ের জোর দেখাবেন না,” রাজধানীতে গর্জে উঠলেন মমতা

ওয়েব ডেস্ক: রাজ্য থেকে যাওয়া এসআইআর-এর (SIR) কারণে ক্ষতিগ্রস্তদের প্রতি দিল্লি পুলিশের (Delhi Police) অতি সক্রিয়তার খবর পেয়েই বঙ্গভবনে ছুটে যায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। আর গিয়েই দিল্লি পুলিশের সমালোচনা করে কেন্দ্র সরকারের প্রতি গর্জে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। “যদি ওঁদের জন্য এই দেশে আর কেউ নাও লড়ে, আমি লড়ব,” হুঁশিয়ারি দেন মমতা।

এদিন বঙ্গ ভবন থেকে মমতা আরও বলেন, “দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে সার্চ করছে। ওখানে বাংলার মানুষ থাকছেন। এটা তো আমাদের ভবন। ওরা এটা করতে পারে না।” তিনি আরও বলেন, “আমাদের রাজ্যে অনেকে এসআইআরের কারণে মারা গিয়েছেন। তাঁদের পরিজনদের নিয়ে আমরা এসেছি। কিছু মানুষ আছেন, যাঁরা জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত। তাঁরাও এসেছেন।”

আরও পড়ুন: ‘বাংলার মানুষকে বিরক্ত করবেন না’ বঙ্গভবনের সামনে থেকে হুঙ্কার মমতার

সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। অনেক দূর দূর থেকে আমরা ওঁদের নিয়ে এসেছি। ওঁদের ভয় দেখানো যাবে না। আমি বাড়ির পোশাকও ছাড়িনি। যা পরেছিলাম, তাই পরে অভিষেককে নিয়ে চলে এসেছি।” পরে দিল্লি পুলিশের উদ্দেশ্যে মমতা বলেন, “আপনারা সংযত হোন। বাংলার মানুষকে এভাবে হেনস্থা, নির্যাতন করবেন না। অনেকে মারা গিয়েছেন। অনেকে প্রিয়জনকে হারিয়েছেন। আমাদের গায়ের জোর দেখাবেন না।”

দেখুন আরও খবর:

Read More

Latest News