Tuesday, May 5, 2026
HomeScrollপাকিস্তানকে শাস্তি দিতে বৈঠক ICC-র
T20 World Cup 2026

পাকিস্তানকে শাস্তি দিতে বৈঠক ICC-র

"আমাদের হাতে কিছু নেই", বলছেন সলমন আলি আঘা

ওয়েব ডেস্ক : আসন্ন টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) খেলবে। কিন্তু, ১৫ ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ খেলবে না। রবিবার এমনটা জানানো হয়েছে পাকিস্তানের (Pakistan) তরফে। এই ইস্যুতে তড়িঘড়ি বৈঠকে বসতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সূত্রের খবর, পাকিস্তানের এই সিদ্ধান্তের জন্য তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা আইসিসি (ICC)-র বৈঠকে আলোচনা হতে পারে। অন্যদিকে পাক অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha) জানিয়েছেন, সরকারের নির্দেশ মেনেই তারা এই ম্যাচ বয়কট করবেন।

মূলত, রবিবার পাক সরকার জানায়, আসন্ন বিশ্বকাপে তারা ভারতের (India) বিরুদ্ধে খেলবে না। শাস্তি উপেক্ষা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে সলমন আলি আঘা বলেছেন, “অবশ্যই আমরা বিশ্বকাপ খেলতে যাব। কিন্তু সেটা আমাদের সিদ্ধান্ত নয়। আমাদের হাতে কিছু নেই। আমাদের সরকার এবং আমাদের চেয়ারম্যান আমাদের যা নির্দেশ দেবেন, আমাদের সেটাই মেনে চলতে হবে। তাঁরা বললেই কেবল আমরা যাব, এবং আমরা সেটাই করব।”

আরও খবর : বাংলাদেশের পাশে পিবিসি, বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট পাকিস্তানের

পাক অধিনায়কের কথা অনুযায়ী অনেকে মনে করছেন, ক্রিকেটারদের স্বার্থকে পাত্তাই দিচ্ছে না শরিফ সরকার। কিন্তু এমন সিদ্ধান্তের কারণে বড় সমস্যায় পড়তে চলেছে পাক বোর্ড। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য বুধবার বৈঠক ডেকেছে আইসিসি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বড় শাস্তি পেতে চলেছে আইসিসি (ICC)।

বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তান যে শাস্তি পাবে তা আগেও জানানো হয়েছিল। আর এ নিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে, জাতীয় নীতি নির্ধারণ করার স্বাধীনতা রয়েছে প্রত্যেক দেশের সরকারের। আমরা সেটাকে সম্মান জানাই। কিন্তু পাকিস্তানেই এই সিদ্ধান্তের কারণে নিজেদের ক্রিকেটেই বড়সড় প্রভাব পড়তে চলেছে। অন্যদিকে, ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ না খেলা নিয়ে আইসিসি যদি পাকিস্তানের থেকে ক্ষতিপূরণ দাবি করে, তাহলে বিপদে পড়বে পাক বোর্ড। এখন দেখার বিষয় আইসিসি কী সিদ্ধান্ত নেয়।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot