Sunday, June 21, 2026
HomeScrollবাংলাদেশের পাশে পিবিসি, বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট পাকিস্তানের
T20 World Cup

বাংলাদেশের পাশে পিবিসি, বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট পাকিস্তানের

ভারত-ম্যাচ বয়কট করে আইসিসির রোষে পাকিস্তান

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের ম্যাচ বয়কট পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান বোর্ড দল পাঠাবে, তবে পাক সরকার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে ভারতের (India) ম্যাচ বয়কট করছে পাকিস্তান (Pakistan)। বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের। পুরো বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞার মুখে পড়বেন বাবর আজমরা। তাই গোটা বিশ্বকাপ বয়কট না করে বাংলাদেশের ‘পাশে’ দাঁড়িয়ে শুধু ভারতের ম্যাচ বয়কট করছে মহসিন নকভির পাক বোর্ড। জানা গিয়েছে, এই সিদ্ধান্ত ভাল ভাবে নিচ্ছে না জয় শাহের বোর্ড। ভারত-ম্যাচ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে পাকিস্তান।

বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়তেই হঠাৎ ভাইচারা জেগে উঠেছিল পাকিস্তানের।পাক বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়ে ছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়। পাক বোর্ড এর আগে আইসিসি’র ভোটাভুটিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর জল্পনা চলছিল পাকিস্তানও সরে দাঁড়াতে পারে। কিন্তু বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের। পুরো বিশ্বকাপ বয়কটের ‘ক্ষমতা’ পাকিস্তানের নেই। কারণ বিশ্বকাপ বয়কট করলে আইসিসি নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে। তাতে কার্যত একঘরে হয়ে পড়বে পাক ক্রিকেট। পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি সব ম্যাচ খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। যদিও এখনও পর্যন্ত আইসিসিকে এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:

১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। সীমান্তের যুদ্ধে যেমন ধরাশায়ী তেমনই বাইশ গজের যুদ্ধে অনেকটাই পিছিয়ে সলমন আলি আঘারা। সাম্প্রতিক সময়ে সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে পাক বাহিনীর পারফরম্যান্স খুব খারাপ।তবে বিশ্বকাপে নেদারল্যান্ডস ও আমেরিকার বিরুদ্ধে খেলবে তারা। কিন্তু কোন যুক্তিতে ভারতের বিরুদ্ধে খেলবে না?ভারতের বিরুদ্ধে না খেললে সেই ম্যাচের কোনও পয়েন্ট পাবে না পাকিস্তান। ২ পয়েন্ট দেওয়া হবে ভারতকে। আইসিসির ১৬.১০.৭ ধারা অনুযায়ী, কোনও দল যদি দল না নামায় তা হলে তাদের নেট রানরেটেও প্রভাব পড়বে। যা পরিস্থিতি তাতে পাকিস্তানের নেট রানরেট অনেকটা কমে যেতে পারে। শেষ মুহূর্তে ভারতের বিরুদ্ধে না খেললে চুক্তিভঙ্গ করবে পাকিস্তান। প্রতি বছর পাকিস্তানকে লভ্যাংশ হিসাবে ৩১৬ কোটি টাকা দেয় আইসিসি। তারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে লভ্যাংশ কেটে নেওয়া হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto